হয়। বানু নাদিরের দলনেতা কেনানার বুকে আগুন রেখে নির্যাতন করার পর তাকে হত্যা করা হয়। ইহুদি যোদ্ধাদের হত্যার পর তাদের নারী এবং শিশুদেরকে গণিমতের মাল হিসেবে জিহাদীদের মধ্যে বন্টন করা হয়। জিহাদী দিহাইয়া বিন খলিফা আল-কালবি'র ক'রে দিহাইয়ার প্রতি ইর্ষান্বিত হয়েই হোক বা যে কারণেই হোক অপর এক জিহাদী মুহাম্মদের কাছে গিয়ে সাফিয়ার রূপের প্রশংসা ক'রে বলে, বন্দীদের মধ্যে এমন সুন্দরী সাফিয়ার রূপের প্রশংসা শুনে বিচলিত মুহাম্মদ তৎক্ষণাৎ দিহাইয়া এবং সাফিয়াকে তার নিকট নিয়ে আসার আদেশ দেন। সুন্দরী সাফিয়াকে দেখার পর তার রূপে মুগ্ধ হন তিনি । অবস্থান নিতে বলেন এবং নিজের গায়ের আলখাল্লা জড়িয়ে দেন সাফিয়ার গায়ে যাতে অন্য জিহাদীরা বুঝতে পারে যে সাফিয়া তার মনোনীত দাসী। এরপর তিনি দিহাইয়াকে নির্দেশ দেন অন্যান্য বন্দী দাসীদের মধ্য থেকে কাউকে বেছে নিতে । নবীর বাসনার কাছে নিজের বাসনা বিসর্জন দিয়ে বঞ্চিত দিহাইয়া সাফিয়ার দু'জন চাচাতো বোনকে গ্রহণ করে। এক জিহাদী তার প্রিয় রাসুলের জন্য চিন্তিত ছিল এজন্য যে রাসুলের নির্দেশেই সাফিয়ার স্বামী, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যকে হত্যা করা হয়েছে, অথচ রাসুল আজই সাফিয়ার সঙ্গে একই তাবুতে রাত্রিযাপন করছেন, সাফিয়া যদি ঘুমন্ত রাসুলের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে! তাই সারারাত তীবুর বাইরে পাহাড়ায় থাকে সে, যা মুহাম্মদ জানতে পারেন পরদিন ভোরে তাবু থেকে বেরোনোর পর। পরবতীতে খায়বার থেকে মদিনায় ফিরে মুহাম্মদ সাফিয়াকে বিয়ে করেন। রায়হানা; বানু কোরায়জা গোত্রের সুন্দরী নারী। বানু কোরায়জা গোত্রের ওপর গণহত্যা চালানোর পর মুহাম্মদ গনিমতের মাল হিসেবে রায়হানাকে হস্তগত ক'রে ওই রাতেই তার সঙ্গে যৌনসঙ্গম করেন, অর্থাৎ ধর্ষণ করেন। নিজের স্বজন এবং জ্ঞাতিদের হত্যার কারণে মুহাম্মদের প্রতি তার তীব্র ঘৃণা থাকায় সে ইসলাম গ্রহণ এবং মুহাম্মদের সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ের প্রস্তাবে রাজি হয় নি। ফলে যৌনদাসী হিসেবেই সে মুহাম্মদের বাড়িতে জীবন অতিবাহিত করে। মারিয়া আল-কিবতিয়া; মিশরের কপটিক খিষ্টান সুন্দরী নারী । মিশরের রোমান শাসক আল- মুকাওকিস (ইসলামের ইতিহাসে মিশরের শাসকদের আল-মুকাওকিস বলা হয়) মুহাম্মদের কাছ থেকে হুমকিপত্র পাওয়ার পর ভীতসন্ত্স্ত হয়ে তাকে খুশি করার জন্য খচ্চর, গাধা, ১৫২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।