Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

এই কথাগুলো সন্ধ্যায় চাচী আমাকে শুনিয়ে শুনিয়ে মাকে বলছিলেন, অর্থাৎ আমাকে বুঝিয়ে দেওয়া যে আমিও একজন গুনাহগার এবং এই অনাবৃষ্টির জন্য আমিও দায়ী । আমি শুধু চাচীকে বলি, “চাচী এই যে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুরসহ নানা জেলায় বজ্রপাতে মানুষ মারা গেছে, এর জন্য দায়ী কে? “কে আবার, তারা নিজেরাই দায়ী; নিশ্চয় তারা গুনাহগার! আল্লাহ্‌ বজ্রপাতের মাধ্যমে গুণাহগারকে শাস্তি দেন। “তাইলে তো তিনি এই শাস্তি ঢাকার গুনাহগারদের ওপরও দিতে পারেন! এই যে আমার চাচী বললেন যে “আল্লাহ্‌ বজ্রপাতের মাধ্যমে গুণাহগারকে শাস্তি দেন'; এ কিন্তু তার নিজের ভাষ্য নয়, কোরান-হাদিসের ভাষ্য । কোরানে আল্লাহ্‌ বলেছে-বজ্রনির্ঘোষ ও ফেরেশতারা সভয়ে তার মহিমাকীর্তন করে। আর তিনি বজ্রপাত করেন এবং যাকে ইচ্ছে তা দিয়ে আঘাত করেন। তবু তারা আল্লাহ্‌র সম্বন্ধে তর্ক করে! আর তিনি তো মহাশক্তিশালী ।' (আল কোরান; সুরা-রা'দ, আয়াত-১৩)। অথচ কী আশ্চর্য! আমাদের ইসলামী রাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবছর বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে! এতো রীতিমতো খোদার ওপর খোদগারি, কোরান অবমাননা! মনে পড়ে স্কুলের কথা, বৈশাখের এক দুপুরে ধর্ম ক্লাসের সময় প্রচণ্ড বজ্রপাত আর বৃষ্টি শুরু হ'লে হুজুর স্যার বজ্রপাত সম্পর্কে কোরানের এই কথাগুলোই বলেছিলেন। অথচ তার আগেই বিজ্ঞান ক্লাসে আমরা জেনেছিলাম যে মেঘের উপরিভাগে থাকে ধনাত্মক আয়ন আর নিন্মভাগে থাকে খনাত্সবক আয়ন। এই ধনাআক আয়ন এবং খনাত্বক আয়ন একে অপরকে আকর্ষন করে, যখনই একে অপরের সংস্পর্শে আসে তখনই আকাশে বিদ্যুৎ চমকায়। আবার নানা পদার্থ থেকে ভূ-পৃষ্ঠেও সৃষ্টি হয় ধনাত্মক আয়ন। ফলে ভূ-পৃষ্ঠের অনেকটা কাছাকাছি চ'লে এলে মেঘের নিন্মভাগের খনাত্মক আয়ন আর ভূ-পৃষ্ঠের ধনাত্মক আয়ন একে অপরকে আকর্ষন করে, আর যখন সংস্পর্শে আসে তখন মেঘের ইলেকট্রনগুলো ভূ-পৃষ্ঠে পতিত হয়, ইলেকট্রনগুলো ভূ-পৃষ্ঠে পতিত হওয়ার সময় প্রচুর শক্তি নির্গত হয়, এই শক্তিরই কিছু অংশ আলোক শক্তিতে রূপান্তরিত হয়ঃ যাকে আমরা বজ্রপাত বলি। তো রীতিমতো ধন্দে পণ্ড়ে গিয়েছিলাম । বাসায় এসে চাচার কাছে জিজ্ঞেস করলে চাচা বলেছিলেন-হুজুর যেটা বলেছে সেটাই সঠিক । হুজুরের কথা মন থেকে বিশ্বাস করবা । আর বিজ্ঞান স্যার যা বলেছে তা মুখত্ত ক'রে পরীক্ষার খাতায় লিখবা, কিন্তু বিশ্বাস করবা না।' আমিও এমন বেকুব যে দীর্ঘদিন তাই-ই বিশ্বাস করেছি! ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।