মেঝেতে ব'সে তাদের কাছে দুঃখের ঝাপি খুলেছে আসমা বু; চোখে পানি নেই, তবে একটু আগে যে সে কেদেছে তা বোঝা যাচ্ছে। খবরের কাগজের ওপর দিয়ে আমার দিকে তাকিয়ে ছোট আপু বলে, রিপোর্ট কখন দেবে? সন্ধ্যায় । আমি মায়ের পাশে বসি। মা বলেন, “ডাক্তার আজই দেখাবি না? হ্যা।' কিছুক্ষণ আসমা বু'র কথা শুনি। তারপর বলি, “সৌদি আরবের মতো একটা অসভ্য ইতরের দেশে তোমার বোনকে পাঠিয়েছ কেন? ছোট আপু খবরের কাগজের ওপর দিয়ে আমার দিকে তাকায় । আসমা বু বলে, 'আমরা কি এতো কিছু জানি নি! খবর তো দেখবা না তোমরা । ঢাকা শহরে বাস করো, ঘরের মধ্যে টিভি আছে, তারপরও তোমরা জগতের কোনো খবর জানো না। মানুষ মহা খচ্চর।” “তোমার নবীজির দেশের মানুষ নবীজির মতোই! এখন তোমার বোনকে বলো কোনোভাবে পালিয়ে বাংলাদেশ দূতাবাসে যেতে পারে কি-না, আর এখান থেকে তোমার বাবা আর বরকেও দূতাবাসে যোগাযোগ করতে বলো ।' মা বুঝেছেন যে তাদের প্রিয় নবীকে নিয়ে আরো দু-চারটা কথা বলে ফেলতে পরি, তাই আসমা বু'কে বলেন, 'যা, ঘরডা ঝাড়ু দে।' আমি নিজের ঘরে গিয়ে জামা-প্যান্ট খুলে গামছা পরি আর জামা-প্যান্ট রেখে আসি ময়লা কাপড়ের ঝুড়িতে, তারপর গোসলের উদ্দেশ্যে বাথরুমে ঢুকি । আল্ট্রাসনোগ্রাম করার সময় বুকে আর ইসিজি করার সময় বুকে-পেটে-হাতে-পায়ে আঠালো জেল মাখিয়েছিল, ঘা কেমন ঘিন ঘিন করছিল এতোক্ষণ। গোসল করতে করতে আসমা বু'র বোন ঢুকে পড়ে আমার ভাবনায় । কোনো সন্দেহ নেই যে মেয়েটা সেখানে পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। গত চৌদ্দশো বছরে পৃথিবীর কতো পরিবর্তন হয়েছে; কতো জনপদ বিলুপ্ত হয়ে জন্ম হয়েছে নতুন জনপদের, কতো প্রমন্ত নদী ম'রে গিয়ে জন্ম হয়েছে নতুন নদীর, গরুর গাড়ি আর শকট ছেড়ে মানুষ আরোহণ করেছে আবিষ্কৃত হয়েছে, মানুষ মহাকাশে-চাদে গেছে, খোজ শুরু হয়েছে প্রাণসমৃদ্ধ ভিনগ্রহের, আরবের মুসলমানদের বুদ্ধিবৃত্তির খুব বেশি উন্নতি হয় নি, তারা অসভ্যই রয়ে গেছে; যার ১৪৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।