বড়দের ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িকতার বিষ অবলীলায় নদীর সোতের মতো ছোটদের ভেতরেও ঢুকে যায়। আমার চাচাতো বোন সাবিহা নিত্রাদির মেয়েকে একদিন বলেছে, বলেছে, “এই তোমরা গরু খাও না কেন? আমার আপুর এক হিন্দু ফ্রেন্ড গরু খায়। তুমি আমার কাছ থেকে খেতে পারো, একদিন খেলে কিছু হবে না।' স্কুল থেকে একদিন ওদেরকে নিয়ে গিয়েছিল নভোথিয়েটারে। বাংলাদেশ বিষয়ক আঁকে উঠে বলেছিল, “হায় আল্লাহ্ এসব দেখায় কেন? এসব দেখা গুনাহ!” বাসার গেট দিয়ে ঢুকে তালা লাগিয়ে দু-পা এগোতেই এরশাদুল ওর ঘরের সামনে হাজির, “ভাইজান, কাম তো একখান ঘইট্যা গেছে । হুনছেন নি কিছু? আমি জিজ্ঞাসু চোখে তাকাই ওর দিকে, বাসায় আবার কিছু ঘটলো নাকি! অবশ্য ওর কথা বলার ধরনই এমন, দূর্ঘটনায় দশ-বিশজন মানুষ মরার দুঃসংবাদ জানানোর সময়ও বলে কাম তো একখান ঘইট্যা গেছে, আবার কারো সন্তানের জন্ম হ'লে কিংবা পরিচিত কাউকে বিপরীত লিঙ্গের কারো সাথে রিজ্রয় দেখলে সেই সংবাদ জানানোর সময়ও বলে-কাম তো একখান ঘইট্যা গেছে! বিশেষ আগ্রহ না দেখিয়ে এককথায় বলি, “কী? “আমাগো বুয়া আসমার বইন কয়মাস আগে সৌদি আরব গেছিলো, সৌদির ব্যাডারা তো বহুত বজ্জাত, হ্যারা নাকি তারে মারধর আর কি জানি কি করে! হ্যায় অহন দ্যাশে আওয়ার লাইগা বাড়িতে ফোন দিয়া খালি কান্দে। কিন্তু অহন দ্যাশেও আইতে পারে না, যে কোম্পানি তারে সৌদি নিয়া গেছে তারা নাকি পাশপুট ফেরত দিতাছে না।' “তোকে কে বললো? 'বাজার দিতে ওপরে গেছিলাম, দেহি আসমা বড় চাচিরে কইতাছে আর কানতাছে। “আসমা বু তোর চেয়ে কম ক'রে হলেও দশ বছরের বড়, নাম ধ'রে ডাকিস কেন? “ও ছরি, ভুল অয়া গেছেগা ।” আমি পা বাড়াই সিঁড়ির দিকে । সিঁড়ির একধাপ উঠতেই ও আবার বলে, আসল মজার কতা তো কই-ই নাই! এদিকে কি অইচে জানেন? আসমা বু'র বইনের জামাই, হ্যায় নাকি কইয়া দিছে বউরে তালাক দিবো, বউ দ্যাশে ফির্যা আইলেও নাকি হ্যায় আর তারে ঘরে নিবো না! “এইটা কোনো মজার কথা হলো! একটা মেয়ে বিদেশে অসহায় অবস্থায় আছে, তার ওপর তার বর তাকে তালাক দেবে, এইটা শুনে কি তোর খুব মজা লাগছে? আমি সিঁড়ি ভেঙে উপরে উঠি । দরজা খোলা, বাসায় ঢুকে দেখি মা ড্রয়িংরুমের সোফায় ব'সে আছেন, উল্টোদিকের সোফায় ব'সে খবরের কাগজ পড়ছে ছোট আপু, আর কিছুটা দূরত্বে ১৪৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।