Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

এই ধরনের প্রচার-প্রচারণা কেবল সমাজের নিন্মবিত্ত শ্রেণির মানুষের মধ্যেই চালানো হয় না, সমাজের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্েণিতেও বোরকা পরার কিংবা ধর্মীয় অনুশাসন মেনে চলার জোর প্রচারণা চালানো হয় এবং সাফল্যও আসে । যারা প্রচার চালায় সবাই যে জঙ্গিবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এমন নয়। যেমন আমার চাচির কথাই বলি, চাচি তালিমের একটা গ্রুপের সঙ্গে সম্পৃক্ত । এটা আমি কিছুদিন আগে জেনেছি আমার বন্ধু আবিরের কাছ থেকে । আবিরের বড়বোন মানে আমাদের নিত্রাদির মেয়ে আর আমার চাচাতো বোন সাবিহা দু'জনই সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি স্কুলে পড়ে, দু-জনই ক্লাস সিতে, ডে শিফট এ। সেইসূত্রে আর আমার সূত্রে নিত্রাদি এবং চাচি দু'জনই দু'জনকে চেনেন। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাটা নিত্রাদি-ই বলেছে আবিরকে। স্কুলটিতে অভিভাবকদের বসার জন্য বেশ পরিপাটী একটি অপেক্ষাগার আছে, আর অপেক্ষাগারের সাথেই ছোট্ট একটি রুম আছে যেখানে ব'সে সাধারণত মায়েরা দুপুরের খাবার খায় । চাচি সাবিহাকে নিয়ে স্কুলে যান আর একবারে ছুটির পর ওকে নিয়ে বাসায় ফেরেন। তিনি এবং অপেক্ষাগারের আরো সাত- আটজন নারী মিলে তালিমের একটি দল গঠন করেছেন। তারা অন্যান্য নারীদেরকে বোরকা পরার পরামর্শ দেন, নারী-পুরুষে মেলামেশা করতে নিষেধ করেন, নামাজ-রোজা রাখতে বলেন, এই ধরনের আরো নানারকম বিধিনিষেধ সম্পর্কে সবাইকে অবগত এবং ধর্মীয় বিষয়ে নানা ব্যাখ্যা করেন। কিছুদিনের মধ্যেই অন্যান্য মায়েরা এই গ্রুপটির প্রতি বিরক্ত হয় এবং এদেরকে এড়িয়ে চলতে শুরু করে; এমনকি যারা বোরকা বা হিজাব প'রে স্কুলে যায় এবং ধমীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করে তারাও! যেহেতু অপেক্ষাগারে দু-চারজন পুরুষও থাকে তাই এরা নিজেদের মধ্যে ধর্মীয় আলোচনা এবং জিকিরের জন্য মায়েদের খাবারের ঘরটি দখল করে। কেউ সেখানে খেতে গেলে তারা এমন দৃষ্টি নিক্ষেপ আর এমন ভাব প্রকাশ করে যে কিছুদিনের মধ্যেই অন্যরা সেখানে খেতে যাওয়া বন্ধ ক'রে দেয়। নিত্রাদি আর অন্য একজন মহিলা ওখানে খেতে গেলে চাচিরা তাদেরকে নিষেধ করে ওখানে খেতে। যাইহোক, কোনোভাবে হয়তো খবরটা প্রিন্সিপালের কানে যায়, কয়েকদিন পর তিনি নিজে এসে ওখান থেকে তালিমের দলকে তুলে দিয়ে পুনরায় মায়েদের দুপুরের খাবারের জায়গা ধমীয় কথা-বার্তা ব'লে তাকে দূর্বল করার চেষ্টা করেন, কিন্তু কোনো কাজ হয় নি, প্রিন্সিপাল কঠোর ভাষায় জানান যে এখানে কোনো তালিম চলবে না। এই ঘটনায় মর্মাহত চাচি আর তার সঙ্গীরা তাদের ভাষায় পথ্রষ্ট প্রিন্সিপালের বিচারের ভার আল্লাহ'র ওপর ছেড়ে দিয়ে নিজেরা একে অন্যকে জড়িয়ে ধ'রে কীদেন আর তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে প্রিন্সিপাল একটা নাস্তিক, আওয়ামীলীগ করেন; তাদেরকে ঘর থেকে তাড়ানোর জন্য হাশরের ময়দানে আল্লাহ্‌ তাকে শাস্তি দেবেনই! এখন নাকি চাচিরা স্কুল ভ্যানের মধ্যে বসে দ্বীনের চর্চা করেন । বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে স্কুলভ্যানে ব'সে বোরকাওয়ালীদের দ্বীনের চর্চা করা আমিও দেখেছি মিরপুর আইডিয়াল আর বিসিআইসি স্কুলের সামনে; কয়েকজন মিলে মোবাইলে ওয়াজ কিংবা ইসলামী গান শুনতে শুনতে তজবিহ্‌ গোনে আর ধমীয় আলাপ করে; আর চেষ্টা করে অন্যদেরকে দলে ভেড়ানোর। ১৪৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।