পড়তে বলতো, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর পরামর্শ দিতো । হুজুরের স্ত্রীও বস্তির নারীদেরকে বোরকা পরতে এবং ধময়ি অনুশাসন মেনে চলতে বলতো, পরপুরুষের সঙ্গে কথা বলতে নিষেধ করতো । আমি রোজিনার মুখেই শুনেছি, “কনছেন বাইয়া, আমি ঠিকা বুয়ার কাম করি, এবাসা-ওবাসায় ছুডাছুডি করতে অয়, আমার বোরকা পরনের সময় আছে নি? বোরকা পরতে আর খুলতেই তো দিনের অর্ধেক যাইবো গা, কাম করুম কহন! হেই বেডি এক্কেরে কাডালের আডার নাহাল নাছোড়বান্দা অইয়া লাগছে আমার পিছে। উঠতে- আইসা আমাগো বুজায় পোলা-মাইয়ারে মাদ্রাসায় দেওনের লাইগা, হ্যারাই নাকি খাওন পরন দিবো, আমাগো এক পয়সা খরচ লাইগতো না । পোলা-মাইয়া মাদ্রাসায় পড়লে নাকি আমরা বেহেশতে যাইতে পারুম । খরচের কতা চিন্তা কইরা আমি খালি ওগো বাপরে একদিন কইছিলাম, “এতো কইরা কইতাছে দিবানি মান্রাসায়?” হুইনা হ্যায় আমার ওপর খাঁড়া ধইরা উঠছে, “খাওন পরন দিতে না পারলে পোলা-মাইয়ারে গলা টিগ্ল্যা মারুম, তাও মাদ্রাসায় পড়তে দিমু না। হুনতাছস না চারদিক কি অইতাছে, শ্যাষে জঙ্গি-ম্গি অইয়া পোলায় আমার র্যাবের গুলি খাইয়া মরবো!” ব্যাডা আর বেডির জ্বালায় অহন বাসা ছাইড়া পালাইতে মন চায়! এইডা করা হারাম, ওইডা করা গুনাহ, সেইডা করা শিরক; দিনরাত কানের কাছে এইসব কইতে থাহে। আমি এক বৌদ্ধ বাসায় কাম করি, বেডি আমারে রোজ হেই কাম ছাড়তে কয়। কয় ব'লে যে, “বৌদ্ধরা তো মূর্তি পূজা করে, হ্যাগো বাসায় কাম করলে তোমার গুনাহ অইবো; দোজখে যাইবা। তাছাড়া তুমি যহন হেই বাসায় কাম করো বৌদ্ধ ব্যাডারা তোমার শরীরে কু-নজর দেয়; কোনো বিধর্মী কাফেরের বাড়িতে কাম করবা না। মুসলমানের বাসায় কাম করবা, বোরকা পইরা কামে যাইবা ।” কতার ছিরি হুনলে হাসিও আহে, দুঃখও লাগে! বোরকা পইরা ব'লে আমি কামে যাষুঃ ঘর মুছমু, কাপড় ধুমু, বাথরুম পরিষ্কার করমু বোরকা পইরা! বিধর্মীগো বাসায় কাম করতে নিষেধ করে, হুইন্ন্যা দুঃখে গাও জ্বলে । আমার প্যাটে টিপ দিলে অহনও বাড়ি; মায় সাতসকালে কামে যাওনের সময় নিয়া আমারে গেছে, দিন ভইরা দেবুকাকার বাড়ির উঠোনে বইয়া হিন্দুপাড়ার মাইয়াগো লগে পুতুল খেলছি, ক্ষিদা লাগলে কাকিমায় মুড়ি-খই-নাড়ু খাইতে দিছে, দুপুরবেলায় মায়ের সাথে বইয়া ভাত খাইছি, বৈকালে ফেরনের খাইতে বাড়ি ফিরছি। দেবুকাকার বড় মাইয়ার পুরোন জামা-কাপড় পইরা বড় অইছি। আর ব্যাডায় আর বেডি আমারে কয় বিধর্মীগো বাড়িতে কাম করা হারাম! এর কিছুদিন পরই নাকি হঠাৎ একদিন সকালে সেই হুজুর আর তার স্ত্রী লাপাত্তা হয়েছিল, আর দু-দিন পরই তাদের সন্ধানে বস্তিতে পুলিশ গিয়েছিল। ১৪৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।