Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

করাতে গেলে আমার মতো একজন পরপুরুষের তলপেটে প্যান্টের ভেতরে আঙুল ঢুকিয়ে এক টুকরো কাপড় গুজে সারা পেটে জেল মাখিয়ে দিয়েছে বোরকা পরা ত্রিশ-বত্রিশ বছরের এক নারী, শাড়ি পরিহিত অন্য একজন নারী আল্ট্রাসনোগ্াম করার পর বোরকা পরা নারী যত্র ক'রে আমার পেটের জেল মুছে দিয়েছে। বোরকা পরা থাকলেও তিনজনেরই মুখ ছিল অনাবৃত, ভ্রু প্লাক করা এবং ঠোটে লিপস্টিক; যা ইসলামে নিষিদ্ধ । কোনো সন্দেহ নেই যে অর্থের বিনিময়ে করলেও তারা একটি সেবামূলক কাজ করছেন এবং কাজটির প্রতি আমি শ্রদ্ধাশীল। যে তিনজন নারী আমার শরীর স্পর্শ ক'রে তাদের কর্ম সম্পাদন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছি; কিন্তু প্রবল ইচ্ছা থাকা সত্তেও আমার ভেতর থেকে তাদের প্রতি শ্রদ্ধা জন্মায় নি তাদের স্বভাবের বৈপরীত্যের কারণে । কে কি পোশাক পরবে না পরবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেউ যখন নিজের ধময়ি বিশ্বাস থেকে কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীর পোশাক প'রে সেই ধর্মটিকেই অবমাননা করে তখন আর মানুষ হিসেবে তার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না। এই তিন নারীর প্রতিও আমি শ্রদ্ধাশীল নই এজন্য যে তারা যে কাজটি করছে সেটা তাদের ধর্ম অনুমোদন করে না। ইসলামে পরপুরুষকে স্পর্শ করা তো দূরের কথা, মুখ দেখানোও নিষেধ । অথচ ইসলাম অনুমোদিত পোশাক প'রে তারা অননুমোদিত কাজ করছে। আজকাল বোরকাওয়ালীর সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে; রাস্তাঘাট , মার্কেট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সিনেপ্রেঙ্সহ সব জায়গায় বিপুল সংখ্যক বোরকাওয়ালী চোখে পড়ে । পার্কে কিংবা একটু কম ব্যস্ত রাস্তায় প্রেমিকের গা ঘেঁষে ব'সে দিব্যি প্রেমালাপ করে বোরকাওয়ালীরা; অথচ ইসলামে অবিবাহিত নারী-পুরুষের মেলামেশা সম্পূর্ণ নিষিদ্ধ । আমি দশ বছর আগেও রাস্তাঘাটে এতো বোরকাওয়ালী দেখি নি। শাশ্বতীদি বলে যে দেড় দশক আগে শহরাঞ্চলে প্রতি দশজন মুসলিম নারীর মধ্যে একজন বোরকা কিংবা হিজাব পরতো, আর এখন প্রায় অর্ধেক; জায়গা বিশেষে সেটা আরো বেশি; ঢাকার বাইরে কোথাও কোথাও দশজনে আটজন । এটা অবশ্য কোনো সংগঠনের জরিপ নয়, শাশ্বতীদির নিজের জরিপ । দিদি সেই অনার্স পড়ার সময় থেকেই এনজিওর কাজে সারা দেশ চষে বেড়ায়; রাস্তাঘাটে চলার সময় সে নিজেই জরিপ চালায় । মুসলিম নারীদেরকে বোরকা পরানোর জন্য আজকাল ভেতরে ভেতরে ব্যাপক প্রচারণা চালানো হয় পরকালের ভয়ভীতিসহ নানারকম ধময়ি ব্যাখ্যা এবং উপদেশের মাধ্যমে । শাশ্বতীদির বাসায় ঠিকা কাজ করে রোজিনা নামের বছর ত্রিশের এক নারী । রোজিনা মোহাম্মদপুরের একটা বস্তিতে থাকে রিভ্রচালক স্বামী আর দুই সন্তানকে নিয়ে। সেখানে তাদের পাশের ঘরে এক তরুণ হুজুর দম্পতি উঠেছিল কিছুদিনের জন্য । হুজুর দিনের বেশিরভাগ সময় বাইরেই থাকতো, কখনো কখনো একটানা আট-দশদিন বাসায় থাকতো না। হুজুরের স্ত্রী কখনো স্বামীর সঙ্গে বাইরে যেতো আবার কখনো একাই; তবে বাসায়ই বেশি থাকতো সে। হুজুর বস্তির পুরুষদেরকে ধর্মোপদেশ দিতো, নিয়মিত এবং সময়মতো নামাজ ১৪৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।