Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

নবীর কাছে এদের মাথা বন্ধক রাখা যেন বাধ্যতামূলক! অথচ ডাক্তারিবিদ্যা রপ্ত করতে হয়েছে আল্লাহ্‌ আর তার নবীকে অমান্য ক'রে । মেডিকেলের পাঠ্যবইয়ে মানবদেহ এবং বিভিন্ন অঙগ-প্রত্যঙ্গের ছবি নিয়ে স্টাডি করতে হয়েছে, নারী-পুরুষের দেহ কাটাছেঁড়া করতে হয়েছে! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বইয়ে বিভিন্ন প্রাণির ছবি নিয়ে স্টাডি করতে হয়েছে এবং তেলাপোকা-ব্যাঙ প্রভৃতি প্রাণি কাটতেও হয়েছে। রুগ্ন ব্যক্তিকে মুহাম্মদ ঝাঁড়ফুঁক করতে বলেছেন । কেউ অসুস্থ হ'লে তিনি সুরা ফালাক এবং সুরা নাস প'ড়ে তাকে ঝাড়ফুঁক করতেন । তিনি নিজে অসুস্থ হ'লে জিবরাঈল এসে ঝাড়ফুঁক ক'রে নাকি তাকে সুস্থ করতেন। তিনি যখন মৃত্যুশয্যায় তখন তার বিবি আয়েশা সুরা ফালাক এবং সুরা নাস প'ড়ে তার গায়ে হাত বুলিয়ে দিতেন, তার হাত আয়েশার হাতের চেয়ে বেশি বরকতময় এমন ধারণা থেকে কখনো কখনো আয়েশা দোয়া পড়তেন আর নবীর হাত ধ'রে তার নিজের গায়েই বুলিয়ে দিতেন! তাতেও অবশ্য মুহাম্মদকে বাচানো যায় নি, তার আবিষ্কৃত দোয়া দাওয়াই তার নিজের ক্ষেত্রেই কাজ করে নি; আর আল্লাহ্‌ও আল্লাহ্‌*র বান্দা পরম দয়ালু ডাক্তার আমার টেস্টে পচিশ পারসেন্ট ডিসকাউন্টের বিষয়টা প্রেসক্রিপশনে লিখে দিতে দিতে বলেন, “সবাইকে দিই না, কিন্তু আপনি স্টুডেন্ট, তাই টেস্টে পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট লিখে দিচ্ছি।” কথা ভাবছিলাম । তিনি রাজধানীর একটি সরকারী হাসপাতালের ডাক্তার, দয়া ক'রে দেখানোর সময় আবারো মাত্র তিনশো টাকা নেবেন, এরপর এক মাসের মধ্যে যতোবার আসবো মাত্র তিনশো টাকা ক'রে নেবেন আর একমাস পর এলে পুনরায় মাত্র ছয়শো টাকা নেবেন; আর এই যে তিনি আমাকে ডিসকাউন্ট দেবার পরও সব টেস্টের বিল বাবদ প্রায় সাড়ে চার হাজার টাকা দিলাম এখান থেকেও তিনি দয়া ক'রে কমিশন গ্রহণ করবেন; ডাক্তারের অনেক দয়া! আল্ট্রাসনোগ্রাম করিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে বাসার দিকে রওনা হই । সকালের ব্যস্ত রাস্তা-ফুটপাত, মানুষ হনহন ক'রে ছুটছে বাসস্ট্যাণ্ডের দিকে; জনম্বোতের উজানে চলছি আমি ধীরে ধীরে। আজ এক নতুন অভিজ্ঞতা হয়েছে। রক্ত দিতে গেলে আমার মতো একজন পরপুরুষের হাত স্পর্শ ক'রে রক্ত নিয়েছে বোরকা পরা ছাব্বিশ-সাতাশ বছরের এক নারী; ইসিজি করাতে গেলে বদ্ধ রূমে চিৎ হয়ে বেডে শয়ান আমার মতো একজন এক নারী, তারপর ইসিজি করার পর যত্র ক'রে মুছেও দিয়েছে জেল; আল্ট্রাসনোগাম ১৪৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।