Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

18... আর একটু পর পর বোতল থেকে জল পান করছি প্রসাবের চাপ আনার জন্য, মাত্রই টেস্টের করিয়ে চলে যাচ্ছে আর আমি চাপ আনার জন্য কসরত চালিয়ে যাচ্ছি; তবু প্রসাবের চাপ আসছে না, অথচ ঘন ঘন প্রসাবের জন্যই আমার ডাক্তারের শরণাপন্ন হওয়া! আল্ট্রাসনোশ্রাম করার সময় প্রসাবের চাপ থাকতে হয় তা যদি জানতাম তাহলে কি আর আগে প্রসাবের টেস্ট দিই, এখন বেকুবের মতো জল গিলছি আর হাটছি। আমি একা নই শরীরটা কিছুদিন যাবৎ ভাল যাচ্ছে না; ঘন ঘন প্রসাব হচ্ছে, বুক-পেট জ্বলছে আর ব্যথা করছে। কাল বিকেলে এই হাসপাতালেই ডাক্তার দেখিয়ে গিয়েছি। ডাক্তার একগাদা টেস্ট দিয়েছে । কাল ডাক্তারের চেম্বারে ঢুকে প্রথমেই আমার নজরে পড়ে প্রৌঢ় ডাক্তারের কপালের নামাজ পড়ার সহি দাগ, এরপর তার পিছেনের দেয়ালে বাধাই করা আরবি হরফে লেখা আল্লাহ্‌। ডাক্তার বেশ সময় নিয়েই আমাকে দ্যাখেন এগল্প-সেগল্প করতে করতে । কি করি, কোথায় থাকি ইত্যাদি শোনেন; রোগ ভাল হওয়ার ব্যাপারে ইনশাল্লাহ্‌-টাল্লাহ বলে আল্লাহ'র ওপর ভরসা রাখার পরামর্শও দেন। মনে মনে বলি, ওরে বেকুব, আল্লাহ্‌*র ওপর ভরসাই যদি রাখবো তাহলে তোর কাছে টাকা খরচ করতে এসেছি কেন, আর তুই যদি আমাকে আনল্লাহ্‌'র ওপর ভরসাই রাখতে বলবি তাহলে কষ্ট ক'রে ডাক্তারি পড়ে এখন এখানে ১৪৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।