মানুষের মুক্তির কথা বলে, সাম্প্রদায়িকতার কথা না ব'লে মানবতার কথা বলে, একটি মাত্র গোষ্ঠীর উন্নতির কথা না বলে সমগ্র মানবজাতির উন্নতির কথা বলে । এমন একজন মানুষের মৃত্যুর পর কোনো ধর্মীয় রীতি অনুসরণ ক'রে তার দেহের শেষকৃত্য করা মানে তার সারাজীবনের বিশ্বাস, তার চিন্তা, তার সততা, তার মূল্যবোধ, তার জীবনদর্শন ও আদর্শকে তীব্রভাবে অপমান করা। একজন নাস্তিক জীবদ্দশায় তার মরনোত্তর দেহ দান ক'রে যেতে পারেন, কিন্তু কারো কারো তো এই আশাও থাকতে পারে যে তিনি চিরনিদ্রায় শায়িত হবেন মাটিতে । কিন্তু যেহেতু নাস্তিকদের জন্য কোনো আলাদা সমাধিক্ষেত্র নেই, তাই অনিচ্ছা সত্বেও তিনি মৃত্যু পরবর্তী তার দেহের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে যান না অথবা দিলেও তার পরিবারের লোকেরা সমাজের কথা বিবেচনা ক'রে ধমীয়ি রীতি অনুসরণ ক'রে একজন ধার্মিকের দেহের মতোই তার দেহের শেষকৃত্য সম্পন্ন করে এবং পরবর্তীতে অন্যান্য আনুষ্ঠানিকতাও করে সকল ধর্মীয় রীতি মেনে। এটা একজন মৃত নাস্তিকের প্রতি শ্রদ্ধা জানানো নয়, তাকে ভীষণভাবে অসম্মান করা । সঙ্গত কারণেই নাস্তিকদের জন্য আলাদা সমাধিক্ষেত্র নির্মাণ করা এখন সময়ের দাবি। উন্নত বিশ্বের কোনো কোনো দেশে তা সম্ভব হলেও আমাদের মতো ইসলামিক রাষ্ট্রে তা কল্পনাতীত। বর্তমানে কোটি কোটি ধার্মিকের ভিড়ে এই চাওয়া পুরণ হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমার বিশ্বাস, আজ না হোক, বিজ্ঞানের আলো আরো বিস্তৃত হ'লে, মানুষ আরও সুশিক্ষিত এবং সভ্য হ'লে আগামীর কোনো এক শতাব্দীতে আমাদের এই ভূ-খণ্ড নাস্তিকদের জন্য আলাদা সমাধিক্ষেত্র গড়ে উঠবেই। ১৪২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।