Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

স্মৃতিতে জলবিষ্বের মতো ভেসে ওঠে কবির কবিতার কিছু পংক্তি। আমি প্রথমে যে কবির কবরের সামনে দীড়াই তিনি ধার্মিক ছিলেন আর এখন যে কবির কবরের সামনে দীড়িয়ে আছি তিনি নাস্তিক ছিলেন। আশ্চর্যের ব্যাপার হলো, মৃত্যুর পর দু'জনের মৃতদেহই সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রথমে সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞপনের জন্য শহীদ মিনারে রাখা হয়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাযা শেষে এখানে কবর দেওয়া হয়। ইসলাম ধর্ম অনুযায়ী প্রথমটি বেশরিয়তী কর্ম এবং পরেরটি শরিয়তী কর্ম; কিন্তু দু'জনের ক্ষেত্রেই এই বিপরীতধর্মী দুটি কর্ম পর পর সম্পাদন করা হয়। ধার্মিকের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানোর আয়োজন ক'রে যেমনি ইসলাম ধর্মের অবমাননা করা হয়, তেমনি নাস্তিক কবির লাশের ফ্যানা তুলে ফেলছে একটা কথা বলতে বলতে যে নাস্তিক ব্লগাররা ইসলামের অনুভূতিতে সত্তেও যে মৃতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এটা কি ইসলাম ধর্মের অবমাননা নয়? এতে কি মুমিন বান্দাদের ধর্মানুভূৃতিতে আঘাত লাগে না? আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, রাষ্ট্রপতিসহ হাজারো মানুষ মৃতের কবরে বা মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়; শহীদ মিনারে, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে; নিঃসন্দেহে এসব শরিয়ত বিরোধী কাজ, অনৈসলামিক কাজ । এরা একদিকে বলছে নাস্তিক ব্লগাররা ইসলাম অবমাননা করছে, আবার অন্যদিকে নিজেরাই ইসলাম অবমাননার অনুষ্ঠানে সাড়ম্বরে যোগ দিচ্ছে। সংবিধান বোরকা পরিয়ে দিয়েছে, তারা বাংলাদেশের পাহাড়-সমতলের মাটির প্রতিটি কণাকে ইসলামী রাষ্ট্রে পরিণত করেছে । অথচ কী আশ্চর্য এরাই আবার রাষ্ট্রীয়ভাবে অনৈসলামিক আচার-অনুষ্ঠানের আয়োজন করে এবং বিধর্মী কাফেরদের সাথে তাতে অংশ নিয়ে প্রতিনিয়ত মুহাম্মদের সহি ইসলামের অবমাননা করে! একদিকে রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের বিরাট অংশ এইসব ইসলাম বিরোধী কাজের সঙ্গে যুক্ত, তারা মধ্যপন্থা অবলম্বন ক'রে নিজেদের সুবিধামতো নতুন এক জগাখিচুরি ধরনের অলিখিত শরিয়তের জন্ম দিয়েছে এবং তা পালন করছে; অন্যদিকে জুম্মার খুতবায় কিংবা ওয়াজ মাহফিলে এইসব বেশরিয়তী কাজকর্মের বিরুদ্ধে উষ্কানিমুলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করছে মওলানারা। মওলানাদের উদ্কানিমুলক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি-নির্ধারকগণ অবগত, কিন্তু এর বিরুদ্ধে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, কারণ তারা জানেন যে মওলানারা যেটা বলছেন সেটাই প্রকৃত ইসলাম । আজকাল কবরে কিংবা শ্শানে এলেই আমার মনে হয় নাস্তিকদের জন্য আলাদা সমাধিক্ষেত্র প্রয়োজন। ঈশ্বরে অবিশ্বাসী একজন মানুষ সকল প্রকার ধর্মীয় সংকীর্ণতার উধের্বে উঠে ১৪১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।