সংবাদ নিয়ে ভোরবেলা ছুটে গিয়েছিল মুহাম্মদের কাছে, মুহাম্মদ তাকে সঙ্গে নিয়ে ফজরের নামাজ আদায় করেন। তারপর তিনি ঘাতক উমায়ের বিন আদিকে “বসির অর্থাৎ চক্ষুম্মান উপাধি দেন। বানু নাভান গোত্রের কাব বিন আল-আশরাফও মুহাম্মদের বদরযুদ্ধ, হত্যা, লুগ্ঠনের সমালোচনা ক'রে কবিতা আবৃত্তি করেছিলেন। এরপর তিনি এক মুসলমান নারীকে নিয়ে প্রেমের কবিতা লিখেছিলেন, যা ইসলামের জন্য অপমানজনক মনে করেছিলেন মুহাম্মদ । মুহাম্মদের নির্দেশে তার কয়েকজন শিষ্য বন্ধুত্বের ছলনার মাধ্যমে কাব বিন আল- আশরাফকে হত্যা করেছিল। সে-রাত ছিল জ্যোত্ত্রাপ্রাবিত, আল-আশরাফ তার নববিবাহিত পত্রীকে নিয়ে শুয়েছিলেন। তারই পালিত ভাই এবং মুহাম্মদের শিষ্য সিলকান বিন সালাম বিন ওয়াকাশ তাকে মাঝরাতে ডেকেছিল, স্ত্রীর নিষেধ সর্তেও তিনি বাইরে গিয়েছিলেন। সিলকান ছলনা ক'রে তাকে অন্যত্র নিয়ে যায় এবং অন্য সঙ্গীদের সঙ্গে তাকে হত্যা করে। তারপর তারা আল-আশরাফের ছিন্ন মস্তক ফজরের ওয়াক্তে নিয়ে যায় মসজিদে, মুহাম্মদ কাটা মন্তকের ওপর থুথু নিক্ষেপ ক'রে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। সেই থেকে গত চৌদ্দ'শ বছরে আরবভূমিসহ বিশ্বের বিভিন্ন ইসলামী রাষ্ট্রে মুসলিমদের দ্বারা নির্যাতিত, নির্বাসিত এবং নৃশংস হত্যার শিকার হয়েছে অসংখ্য কবি, মুক্তচিন্তক, সমালোচক । আমাদের স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিতা লেখার অপরাধে ১৯৭৪ সালে প্রথম নির্বাসনে পাঠিয়েছিলেন কবি দাউদ হায়দারকে। এরপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে ১৯৯৪ সালে নির্বাসিত হয়েছেন তসলিমা নাসরিন। জঙ্গীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন, অনেকে জেল খেটেছেন এবং এখনো জেল খাটছেন, অনেকে আত্মগোপনে আছেন, আর তরুণ মুক্তমনা লেখকদের কেউ কেউ জীবন বাচাতে স্বেচ্ছা নির্বাসনে বিদেশে পাড়ি জমিয়েছেন এবং এখনো জমাচ্ছেন। অথচ কী আশ্চর্য, এই দেশের অধিকাংশ শিল্পী-কবি-সাহিত্যিক এই হত্যা, নির্যাতন এবং নির্বাসনের বিরুদ্ধে নিশ্ুপ; তারা ব্যস্ত শাসকের স্তরতিতে! ইমলামী জঙ্গিরা যে দেশে দাপিয়ে বেড়ায়, লেখকের রক্তে যে দেশের রাজপথ ভেসে যায়, সেই দেশেরই শিল্পী-কবি-সাহিত্যিক এবং সমাজের উচ্চ শ্রেণির শিক্ষিত মানুষ নিয়ে গঠিত নাগরিক কমিটি উন্নয়ন ও সুশাসনের জননী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে, আর সেই গিয়ে শেখ হাসিনাকে 'দেশরত্র' উপাধিতে ভূষিত ক'রে তার হাতে ক্রেস্ট তুলে দেন আরেক লেখক সৈয়দ শামসুল হক! আমি এবার আমার কাঙ্ক্ষিত কবির কবরের সামনে এসে ব্যাগ থেকে ফুলের পাপড়ি নিয়ে কবরের ওপর ছড়িয়ে দিয়ে নীরবে দীড়িয়ে থাকি ক্রমশ ঘনায়মাণ ছায়া ছায়া অন্ধকারে । ১৪০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।