মানে-বাবা, দাদী আর ছোট আপু । দোতলা থেকে আসবে চাচা-চাটী আর দুই চাচাতো বোন; বাড়িতে থাকলে চাচাতো ভাইও আসতো, কিন্তু সে বাড়িতে নেই, দিন পনের আগে চিল্লায় গেছে। চারতলা থেকে আসবে মেজো ফুফু-ফুফা, ফুফাতো বোন; ফুফাতো ভাইটা আবার কানাডায় থাকে । রোজার প্রথম দিন সবার জন্য সেহেরি এবং ইফতারের বিশেষ আয়োজন আমাদের বাসাতেই করা হয়, এটা আমার বাবার নির্দেশ। অবশ্য সকলের প্রতি নির্দেশ হলেও চাচার প্রতি বাবার অনুরোধ বা আবদার বলাই ভাল । কারণ বয়সে দশ বছরের বড় হলেও বাবা চাচাকে নির্দেশ দিতে পারেন না, বরং চাচাই বাবাকে নির্দেশ দেন। সবার সঙ্গে বাবা কঠোর এবং ব্যক্তিত্ৃপূর্ণ আচরণ করেন, এমনকি মেজো ফুফাকেও ধমকান; কিন্তু এই বাবাই আবার চাচার সামনে কেমন যেন অপরাধী বালকের মতো আচরণ করেন। সেই হিসেবে বলা যায় দাদীর পরে চাচাই আমাদের বাড়ির অভিভাবক, সবাই তাকে মান্য করে, ভয় করে; কেবল আমি ছাড়া । চাচার ভাষায় আমি কুলাঙ্গার নাস্তিক, বংশের কলঙ্ক, বেতমিজ, গুনাহগার । সেহেরির আর মাত্র চল্িশ মিনিট বাকি আছে, আপনারা উঠুন, সেহেরি খেয়ে নিন। সেহেরির উঠুন, সেহেরি খেয়ে নিন। এরই মধ্যে আবার আমার গলা ঘেমে গেছে। কী অসহনীয় গরম! এই গরমে ঘুম ভাঙলে আমার আর সহজে ঘুম আসতে চায় না। অনেকে এই ভীষণ গরমেও শোয়া মাত্রই ঘুমাতে পারে, আমি পারি না। আমার বন্ধু জাহিদের কথাই বলি, ওকে বোধহয় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় রোদে ফেলে রাখলেও শোয়া মাত্রই ঘুমাতে পারবে; তাবৎ মশার গুষ্টি ওকে ঘিরে কীর্তন কিংবা সাম্বা ডান্স করলেও ওর ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না! আমি ওভাবে ঘুমাতে পারি না, ভাল ঘুমের জন্য একটু আরামদায়ক পরিবেশ দরকার হয় আমার । এবছর মার্চ আর এপ্রিলের শুরুর দিকে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ঢাকাসহ সারাদেশে । তারপর থেকে চলছে খরা । ঢাকা শহর যেন জ্বলছে, বাতাসে আগুনের আঁচ! ঢাকার আকাশের ওপর দিয়ে লোভ দেখাতে দেখাতে মেঘ ভেসে যায় উত্তর-পূর্বদিকে; বৃষ্টি হয়; দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও ঝড়-বৃষ্টি হয়; সারাদেশে বজ্রপাতে প্রায় একশো মানুষ মারা গেছে। অথচ ঢাকায় ঝড়-ৃষ্টি তো দুরের কথা, বাতাসে গাছের পাতাটাও যেন নড়ে না! দিনের পর দিন, রাতের পর রাত গরমে সিদ্ধ হচ্ছে মানুষ । আমার চাচীর বড়বোন থাকেন সিলেটে, গতকাল বিকেলেও নাকি তিনি ফোন ক'রে চাটীকে ঝড়-ৃষ্টির শব্দ শুনিয়ে বলেছেন, ঢাকা হলো দোজখখানা, গুনাহগারে ভরে গেছে ঢাকা শহর, এই জন্যই আল্লাহ্ বৃষ্টি দেয় না, গরমে কষ্ট দেয় ঢাকার মানুষরে !' ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।