Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

যদি তা ইসলামী আদর্শে লেখা হয়। আবার অনেক আলেমের মতে, কবিতা চর্চা করা মাকরূহ । বর্তমানে বাংলাদেশে যে ধরনের সাহিত্যের চর্চা হয়, বলা বাহুল্য যে তা ইসলামী আদর্শ অনুসরণ ক'রে নয়; বস্তুত ইসলামে শিল্প-সাহিত্য চর্চার পথ রুদ্ধ । তারপরও ইসলামের ছায়াতলে থেকেই এদেশের বহু মানুষ শিল্প-সাহিত্যের চর্চা করেছেন এবং এখনো করছেন। গত আড়াই দশক ধ'রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ । নানা ধর্মের নানা পেশার মানুষ তার বই কিনেছেন, পাঠ করেছেন এবং এখনো করছেন । মাদ্রাসার হুজুর থেকে শুরু ক'রে ইংলিশ মিডিয়ামের ইয়ো ইয়ো ছাত্রও তার পাঠক। আমি অনেক মুসলিম কয়েকখানা ধর্মীয় বইয়ের পাশে হুমায়ুন আহমেদের হিমু কিংবা মিসির আলী সিরিজের কয়েকখানা বই; এর বাইরে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার কয়েকখানা পুরোনো পাঠ্যবই, ইন্টার্নি রিপোর্ট, দু-একখানা ডায়েরি; সারা শেলফে এর বাইরে আর কোনো বই নেই; শেলফের শূন্যস্থান পুরণ করা হয়েছে দু-একটা ট্রফি কিংবা ক্রেস্ট, মগ- প্লেট, করো ছোটবেলার একখানা বাধানো ছবি ইত্যাদি দিয়ে। এই ধরনের বুক শেলফ বর্তমান মধ্যবিত্ত বাঙালি মুসলমানের আভিজাত্য এবং মূল্যবোধের প্রতীক! বাঙালি মধ্যবিত্ত মুসলমানের কাছে এখন কোরান-হাদিসের পরেই হুমায়ুন আহমেদের বইয়ের স্থান! হুমায়ুন তার কুশল বিনিময়ের ছবি ফলাও ক'রে ছাপা হয়েছিল পত্রিকার পাতায়। একবার একটি সাক্ষার্কারে তিনি লেখক তসলিমা নাসরিনকে খোচা দিয়ে যা বলেছিলেন তার বক্তব্য মোটামুটি এরকম, “আমাদের দেশের একজন সাহিত্যিক পশ্চিমাদের কাছে জনপ্রিয় হবার জন্য আমাদের ধর্মের বিরুদ্ধে লেখে । এমন একজন ধার্মিক সাহিত্যিক তার সাহিত্যে যে ধরনের গল্প বলেছেন এবং যেভাবে যৌনতা এনেছেন তা কোনোভাবেই ইসলাম সম্মত নয়। কোরান-হাদিসে এ ধরনের সাহিত্য সৃষ্টির অনুমোদন নেই। সম্ভবত তার সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র হিমু সবচেয়ে বিস্ময়কর এবং মজার ব্যাপার হলো একজন ধার্মিক মানুষ হয়েও তিনি হিমুর গায়ে পরিয়ে দিয়েছেন হারাম পোশাক হলুদ পাঞ্জাবি, মুসলমান পুরুষের জন্য হলুদ পোশাক পরা হারাম! হারাম পোশাক পরেও হিমু তার সবচেয়ে জনপ্রিয় চরিত্র, মাদ্রাসার হুজুর থেকে শুরু ক'রে কোটি কোটি ধর্মান্ধ মুসলমান তার বই কিনে পড়েছে এবং বুক শেলফে কোরান-হাদিসের পাশে কিংবা কাছাকাছি রেখেছে; আর তিনিও তার এই হারাম সৃষ্টির মাধ্যমে কোটি কোটি টাকা রোজগার করেছেন এবং তা দিয়ে হারাম মদ্যপান ও আরামে তার ধর্মপ্রাণ জীবন যাপন করেছেন! বিচিত্র ধরনের জ্ঞানপাপীর বাস আমাদের এই বাংলাদেশে, জ্ঞানপাপীদের স্বর্গরাজ্যও বলা যায়! এদেশে ইসলামবিরোধী অনেক কাজ করেও পার পাওয়া যায়, মুসলমানদের মন জয় ১৩৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।