Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মাথায় তুলে রাখে । বাঙালী আত্মভোলা এক জাতি বুঝলে, তুমি আজ কি করছো কাল কেউ তা মনে রাখবে না। বুদ্ধিমানেরা এটা জানে বলেই তারা সময়-সুবিধা মতো আদর্শ বদলায় । তুমিও ওইসব জোলো এখিকস বাতাসে ভাসিয়ে দাও নইলে কিচ্ছুটি পাবে না জীবনে, শেষ বয়সে অনুতপ্ত হয়ে নিজের আঙুল নিজে কামড়াবে; কিন্তু তখন হয়তো কিচ্ছু করার থাকবে না। এসব পরামর্শ আমি কাউকেই দিই না, কিন্তু তুমি আমার খুব কাছের মানুষ, লাইক মাই ইয়াঙ্গার্‌ ব্রাদার, তোমাকে ভালবাসি-য্লেহ করি তাই তোমাকে বলছি। জীবনে বেঁচে থাকতে যদি তুমি কিছু না পাও, মরার পর মানুষ তোমার সৃষ্টি নিয়ে মাথায় ক'রে নাচলো না দৌড়লো তাতে তোমার কিচ্ছু আসে-যায় না!” আমি আর তাকে কিছু বলি নি। কারণ আমি জানি তিনি যা করছেন সচেতনভাবে এই নেশা থাকবে । নষ্ট আর বিপথগামী সমাজের অধিকাংশ মানুষ মুখ বুজে সকল অন্যায় মেনে নিয়ে সত্যের পথ থেকে সরে আসে সমাজ থেকে বিচ্ছিনন হবার ভয়ে, একা হবার ভয়ে; কিন্তু এই নষ্ট-ভ্রষ্ট, বিপথগামী আর ক্রমাগত পতোনোনুখ সমাজের বিপরীতে দীড়িয়ে সত্য ও ন্যায় আঁকড়ে ধ'রে একা হবার যে কী অপার আনন্দ, কী যে মুক্তির স্বাধীনতা ও সুখ, মাথা বন্ধক দেওয়া এইসব জ্ঞানপাগীরা তা জানে না! আমি একজন কবির কবরের পাশ দিয়ে হেটে যাবার সময় মুহূর্ত খানেক দীড়াই, তারপর আবার হাটতে শুরু করি। এই কবি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, ব্যক্তিজীবনে নিয়ম মেনে ধর্মকর্ম পালন না করলেও তিনি ধর্মে বিশ্বাসী ছিলেন এবং কিছুটা ইসলাম বাতিক তার ছিল। তার কবিতায় বারবার উঠে এসেছে প্রেম এবং কাম; অথচ ইসলামে এসবের অনুমোদন নেই। ইসলাম কেবল সেই কবিতাকেই অনুমোদন করে যা কোরান-হাদিসের মূল্যমান, মূল্যবোধ এবং ইসলামী ভাবাদর্শ অনুসরণ ক'রে লেখা । মুহাম্মদ কবি লবীদের কবিতা পছন্দ করতেন, কবি লবীদের কবিতার প্রশংসা ক'রে তিনি বলেছিলেন, “আরবের কবিদের মধ্যে বাতিল যদিও কবি লবীদ এই কবিতাটি রচনা করেছিলেন তথাকথিত জাহেলী যুগে এবং তিনি ইসলাম গ্রহণের পূর্বে । একবার মুহাম্মদ এবং তার অনুসারীরা মদিনা থেকে আশি মাইল দূরের আরজ নামক এক পল্লীর মধ্য দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একজন কবি এসে তাদেরকে কবিতা শোনাতে থাকেন, কবিতা শুনে মুহাম্মদ তার অনুসারীদের বলেন, “এই শয়তানটাকে আটক করো । কবিতা দিয়ে পেট ভরার চেয়ে পুঁজ দিয়ে ভরা ভাল, যে পুঁজ তার যকৃতে পচন ধরায় ।” তাই মুহাম্মদ তাকে শয়তান আখ্যা দিয়ে আটক করতে বলেছিলেন । কবিতা চর্চা করা মুবাহ ১৩৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।