Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

কাছের মানুষ তাই তোমাকে আগে থেকেই আমি পথ বাথলে দিচ্ছি । অযথা ধর্মের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে লিখে নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। ধর্ম কিংবা রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সৈয়দ শামসুল হককে দেখ, রাজনীতি গুলে খেয়েছেন, তার স্ট্ট্াট্রেজি'র কাছে ঝানু রাজনীতিকও হার মানতে বাধ্য ! শাসকের সঙ্গে বিটে বিটে পায়ে পা মিলিয়ে পথ চলেছেন, আবার রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঠিক সময়ে পুরনো শাসকের হাত ছেড়ে নতুন শাসকের হাত ধরতেও তার তাল ভঙ্গ হয় নি; জিননাহকে নায়ক বানিয়ে কবিতা লিখেছেন আবার বঙ্গবন্ধুকে নিয়েও লিখেছেন! পাকিস্থান আমলে লিখেছেন জিহাদী কবিতা, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং পাকিস্থানের সমর্থনে লেখালেখি করেছেন, শুধু তাই-ই নয় যে পঞ্চাননজন দালাল বুদ্ধিজীবি পাকিস্থানের পক্ষে এক বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন, সেই তালিকার পঞ্চাশ নম্বরে তার নাম ছিল এবং তিনি স্বাক্ষর করেছিলেন ।” বিষয়টি আমার জানা ছিল না। সেটা বুঝতে পেরে তিনি বলেন, “বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? ভাবছো যে লোক মুক্তিযুদ্ধের পক্ষে এতো এতো গান-কবিতা-গল্প-উপন্যাস লিখেছে সে কেন ওসব মুক্তিযুদ্ধের গান-কবিতা-উপন্যাস লিখেছেন স্বাধীনতার পরে, পরিস্থিতি বুঝে দু-চারটা হয়তোবা মুক্তিযুদ্ধের শেষের দিকেও লিখে থাকতে পারেন । আমার কথা বিশ্বাস না হয় তুমি ও দালালরা কে কোথায়' বইটি প'ড়ে দেখো ।” গ্লাসে চুমুক দিয়ে মেঝের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাসেন তিনি, তারপর আবার বলেন, 'পঁচান্তরে বঙ্গবন্ধু হত্যার পর তিনি জলপাই রঙ ধারণ করেন। মেজর জিয়ার আমলে গুলশানে একটি বাড়ি বরাদ্দ পেয়েছেন, স্বৈরাচার এরশাদ তার বাড়িটি পুনঞ্রনির্মাণ ক'রে দিয়েছিলেন। সাহিত্যাঙ্গনে এমন কথাও শোনা যায় যে এরশাদের নামে বেরোনো কবিতাগুলো যারা লিখে দিতেন, সৈয়দ শামসুল হক তাদেরই একজন । আশির দশকে এরশাদবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, আমরা সাংস্কৃতিক কর্মীরা তখন মাঠে নেমে প্রতিবাদ করছি গান-কবিতা- নাটকের মাধ্যমে; আর সৈয়দ শামসুল হক তখন এরশাদের তৈরি ক'রে দেওয়া বাড়িতে সুখনিদ্বা দিচ্ছেন। আবার নব্বই পরবর্তীতে স্বাধীনতার পক্ষের মূল স্রোতে ঢুকে পড়েছেন সুড়সুড় করে, এখন তিনি আওয়ামীলীগের সভাকবি! কাল এই দেশে খেলাফত হ'লে তিনি সেই খেলাফতের নায়ককে নিয়েও বীররসে পরিপূর্ণ কবিতা লিখবেন এবং তাদের দলে ভিড়ে যাবেন, পাকিস্থান আমলের মতো আবারো জিহাদি কবিতা লিখবেন; এটাও এক ধরনের স্মার্টনেস! এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আধিপত্য ধ'রে রাখতে হ'লে এটা খুব সফল হন। দ্যাখো, এতোবার আদর্শ বদলানোর পরও প্রধান প্রধান পত্রিকাগ্তলো তাকেই বেশি ফোকাস করে, সরকার তাকেই বেশি প্রাধান্য দেয়, জনপ্রিয় কবি-সাহিত্যিকেরা তাকে ১৩৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।