অন্যায়কেও ন্যায় হিসেবে মানুষের চেতনায় ঢুকিয়ে তা প্রতিষ্ঠা ক'রে ফেলতে পারে! ফলে এই সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে চলাটাই এখন বুদ্ধিমানের কাজ ।' জানতে চাই, 'আত্মগ্রানি হয় না? নিজেকে ঠকানোর জন্য নিজের ওপর ঘৃণা হয় না? হো হো ক'রে হেসে তিনি বলেন, “ধুর! কীসের আত্মগ্রানি, কীসের ঘৃণা! অর্থ- জনপ্রিয়তা এমন এক মাদক যা একবার তুমি পান করলে ভুলে যাবে সব নীতি-নৈতিকতা! আর বললাম তো পুঁজিবাদের গোলাপজলের কারণে এটাই এখন প্রতিষ্ঠিত নব্য মূল্যবোধ । হ্যা, আগে মাঝে মাঝে খানিকটা আত্মগ্রানি হতো, কিন্তু এখন আর হয় না। কেন হবে? অর্থ পাচ্ছি, আমি যা-ই লিখছি পাঠক গোগ্রাসে গিলছে। আমার বাপ-দাদা কোনোদিন বিজনেস ক্লাস বাসেই চড়ে নি, তাদের ঘরের ছেলে হয়ে আমি সরকারি-বেসরকারি ট্যুরে বিমানে চ'ড়ে সারা বিশ্ব চ'ষে বেড়াচ্ছি, নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান আর সাহিত্যসভায় যোগ দিচ্ছি এসব পেতে হ'লে তোমাকে কলমে লাগাম পরাতেই হবে । তুমি শাসকের বিরুদ্ধে লিখতে পারবে না, ধর্মের বিরুদ্ধেও না। এখন আমি ধর্মের মতো স্পর্শকাতর বিষয়ের বিরুদ্ধে লিখলে পাঠক হারাবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ পাঠক আমাকে ধিক্কার দেবে, গণমাধ্যম আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, সরকার আমাকে আত্তাকুঁড়ে ছুড়ে ফেলে দিয়ে নতুন কাউকে বসাবে আমার জায়গায়, আমি অচ্ছত হয়ে পড়বো, আমার গর্দানের সন্ধানে হন্যে হয়ে ঘুরবে চাপতিবাজরা। কেন জেনে বুঝে এই আত্মহত্যা আমি করবো! আমার দুটো সন্তান আছে, স্ত্রী আছে; ওরা ভেসে যাবে । তাই আপোস ক'রে বেঁচে থাকা । আর কে না আপোস করছে বলো? এককালের বাঘা বাঘা সব মার্াদীরা এখন এমন ভেগ ধরেছে যে তাদেরকে আর চিনতেই পারি না, মনে হয় এরা কোনোকালেও মার্ডবাদী ছিল না, জনুলগ্ন থেকেই এরা কট্টর ডানপন্থী! সমাজ এখন দ্রুত পরিবর্তনশীল, তুমি যদি এই পরিবর্তনটা ধরতে না পারো তবে তুমি বোকা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না; তুমি ব্যর্থ হবে। শোনো কিছু করতে হ'লে মিডিয়ার সাপোর্ট তোমার লাগবেই, মিডিয়া যাকে প্রমোট তা নির্ধারণ ক'রে মিডিয়া। সবাই এখন স্রোতের একদিকে ভেসে চলেছে বুঝলে, যে এই স্রোতে গা না ভাসাবে সে নির্বোধ! সে সুবিমলমিশ্র; সুবিমলমিশ্র জীবনে কিচ্ছু পায়নি, না অর্থ না জনপ্রিয়তা । স্বীকার করছি যে তিনি অসম্ভব ভাল লেখেন, আমি তাকে শ্রদ্ধাও করি; কিন্তু আমাদের মতো দু-চারজন লেখক-কবি ছাড়া তাকে কে চেনে বলো? গ্লাসে আরেক পেগ ঢালতে ঢালতে তিনি বলেন, “তোমার এখন বয়স কম, তাই নীতি-নৈতিকতা বিষয়ে তুমি অটল । কিন্তু যখন তুমি বিয়ে করবে, সংসার-সন্তান হবে তখন বুঝবে যে আমাদের মতো দেশে এইসব নীতি-নৈতিকতা ফালতু আবেগ ছাড়া কিছুই নয়। তখন স্ত্রী-সন্তানের কথা ভেবে জীবন-জীবিকার তাগিদে তুমিও আপোস করবে। তুমি আমার ১৩৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।