তারপর তাকে প্রশ্ন করি, “আমি জানি এই আয়াতগুলোসহ কোরান-হাদিসের আরো অনেক ধ্বংসাত্মক উক্তি সম্পর্কে আপনি অবগত, ধর্ম সম্পর্কে আপনার ব্যক্তিগত বিশ্বাসও আমি জানি, সব জেনেও আপনি অমন একটি স্ববিরোধী প্রবন্ধ কেন লিখলেন? তখন তার চার পেগ চলছে, আমার প্রশ্ন শুনে বেশ কিছুক্ষণ থম মেরে ব'সে থাকার পর তিনি গড়গড় ক'রে এই বিষয়ে যে দীর্ঘ বয়ান আমাকে শোনান তার সারসংক্ষেপ এইরকম- পপ্রবন্ধটা আমি নিজের ইচ্ছায় লিখি নি। ওটা ছিল একটা ফরমায়েশি কাজ । পত্রিকা থেকে জঙ্গিবাদের বিপক্ষে এই ধরনের একটা প্রবন্ধ আমাকে লিখতে বলা হয়েছিল, কেননা ওরা জানে যে পাঠকের ওপর আমার বেশ প্রভাব আছে। ওদের প্রস্তাবে আমি না করতে পারি নি; কারণ, ওরাই আমাকে প্রমোট ক'রে বড় কবি বানিয়েছে । যে পাচ-দশজন মানুষ আজ আমাকে চেনে-জানে বা সম্মান করে, যে সকল প্রতিষ্ঠান বা সংগঠন আমাকে সম্মাননা দেয়; তা ওদের জন্য । তাই সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদপত্রে আমি ধর্ম বিষয়ক লেখালেখি থেকে বিরত থাকলেও এবার ওদের প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারি নি। ধর্ম সম্পর্কে সত্য কথা শোনার মতো সুশিক্ষিত এবং সহনশীল নয় আমাদের সমাজ। আমাদের সমাজ মিথ এবং মিথ্যায় মুখ থুবড়ে পণ্ড়ে আছে, বংশ পরম্পরায় মদ্তিক্কে বহন ক'রে চলেছে কুসংস্কার । প্রগতি এবং সত্যের জন্য আমাদের সমাজ এখনো তৈরি হয় নি। ফলে, ধর্মটাকে পুঁজি ক'রে বাণিজ্য ক'রে নিচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমের লোকজন । আর তার বলি হচ্ছে কারা জানো? আমরা, আমার মতো কিছু প্রগতিশীল মানুষ; গণমাধ্যম যাদেরকে আখ্যা দিয়েছে বুদ্ধিজীবি, সমাজের মানুষও আমাদের সেভাবেই চেনে । যেহেতু আমাদের ভেতরেও অদম্য নেশা ও আশা থাকে জনপ্রিয় হওয়ার, গণ্যমান্য বুদ্ধিজীবির কাতারে পৌঁছনোর, ঘন ঘন পত্রিকায় লেখা ছাপানো আর মানুষের প্রশংসা পাবার, টেলিভিশন-সংবাদপত্রে সাক্ষাৎকার প্রদানের, সভা-সমিতির চেয়ার অলংকৃত করার; ফলে ওরা আমাদের এই দূর্বল জায়গাটাকে ব্যবহার করে ওদের ব্যবসায়িক স্বার্থে, কারণ ওদের টেলিভিশন কিংবা সংবাদপত্রের জন্য আসল হোক বা নকল হোক বুদ্ধিজীবি তৈরি করা প্রয়োজন। রাজনীতিবিদদেরও বুদ্ধিজীবি প্রয়োজন তাদের সভাসমিতির ওজ্ভ্বল্য বৃদ্ধি এবং দল ও ব্যক্তির গুণগান করানোর জন্য । এজন্য ওরা আমাদের সামনে লোভের জাল বিছায়, আর আমরা সহজেই তাতে জড়িয়ে পড়ি। একবার জালে জড়িয়ে গেলে আর বের হবার উপায় থাকে না। তুমি বের হতে চাইলেও লোভ তোমাকে বের হতে দেবে না। যার ফলে সমস্ত সত্য নিজের মধ্যে গোপন ক'রে একটা দুধভাত টাইপের বুদ্ধিজীবির ভেগ ধ'রে থাকতে হয়। তবে এখন এটাই সিস্টেম হয়ে দীড়িয়েছে বুঝলে, সমাজ তো চিরকাল একই রীতিনীতি আর মূল্যবোধ নিয়ে একই জায়গায় দাড়িয়ে থাকে না; আজ যা আমরা অনৈতিক ব'লে ভাবছি, কাল হয়তো তাই-ই নৈতিক হিসেবে স্বীকৃতি পাবে; পেয়েছেও তাই। পুঁজিবাদের এই ঘোর দৌড়ের দিনে সবকিছু দ্রুত ভেঙেচুরে যাচ্ছে; অন্যায়, অনৈতিকতার ওপরে পুঁজিবাদের জৌলুসের রঙ প'ড়ে তা শুদ্ধ হয়ে সমাজে প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। ব্যাপারটা জেনেশুনে পাপ ক'রে গায়ে-মাথায় গঙ্গাজল কিংবা গোলাপজল ছিটিয়ে পাপ মোচনের মতো আর কি! পুঁজিবাদের জৌলুস হচ্ছে আধুনিক যুগের নতুন ধরনের গঙ্গাজল বা গোলাপজল, ১৩৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।