Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মাস ছয়েক আগে একজন কবি পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছিলেন। তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তখন। সেই সূত্রে তার ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাস, সমাজভাবনা-বিশ্ববীক্ষা অনেক বিষয়েই আমি অবগত । মুসলমানের সন্তান হলেও তিনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না। ব্যক্তিগত আলাপচারিতার সময় মোল্লাদের গালাগাল করতেন, কোরানকে আখ্যা দিতেন পাগলা মুহাম্মদের প্রলাপ ব'লে, মুহাম্মমকে বলতেন জঙ্গীবাদের জনক, আড্ডার মাঝখানে বা কবিতা পড়ার সময় আযান শুরু হ'লে বিরক্ত হয়ে শুয়োরের বাচ্চা" ব'লে মুয়াজ্জিনকে গালি দিতেন। অথচ সেই তিনি প্রবন্ধে এই কথাগুলো লিখেছিলেন-ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না। একটি স্বার্থান্বেষী মহল পবিত্র কোরানের ভূল ব্যাখ্যা ক'রে দেশে জঙ্গিবাদী কার্যক্রম চালাচ্ছে । আমি রীতিমতো থ হয়ে গিয়েছিলাম তার লেখা প'ড়ে! কয়েকদিন পর এক সন্ধ্যায় তার বাসায় ব্যক্তিগত আড্ডায় আমি কোরান হাদিসের কয়েকটি আয়াত তার সামনে তুলে ধরি_ “অতএব যখন তোমরা অবিশ্বাসীদের সঙ্গে যুদ্ধে মোকাবিলা কর তখন তাদের ঘাড়ে-গর্দানে আঘাত করো । শেষ যখন তোমরা ওদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করবে তখন ওদেরকে শক্ত ক'রে বাধবে। তারপর তোমরা ইচ্ছে করলে ওদেরকে মুক্ত ক'রে দিতে পারো বা মুক্তিপণ নিয়েও ছেড়ে দিতে পারো। যতোক্ষণ না ওরা অস্ত্র সংবরণ করে, তোমরা যুদ্ধ চালিয়ে যাবে । এ-ই বিধান। এজন্য যে আল্লাহ্‌ ইচ্ছা করলে ওদেরকে শান্তি দিতে পারতেন। কিন্তু তিনি চান তোমাদের এককে অপরকে দিয়ে পরীক্ষা করতে । যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনই তাদের কাজ নষ্ট হতে দেন না।' (আল কোরান, সুরা মুহাম্মদ, আয়াত- ৪)। “স্মরণ করো, তোমাদের প্রতিপালক ফেরেশতাদের ওপর প্রত্যাদেশ করেন, “আমি তোমাদের সাথে আছি, সুতরাং বিশ্বাসীদেরকে সাহস দাও ।” যারা অবিশ্বাস করে আমি তাদের হৃদয়ে ভয় ঢুকিয়ে দেব। সুতরাং তোমরা তাদের ঘাড়ে ও সারা অঙ্গে আঘাত করো ।” (আল কোরান, সুরা আনফাল, আয়াত-১২)। “তোমরা তাদেরকে হত্যা করোনি, আল্লাহ তাদেরকে মেরেছিলেন, আর তুমি যখন (কাকর) ছুড়েছিলে তখন তুমি ছোড়োনি, আল্লাহ-ই তা ছুড়েছিলেন; তার তা ছিল অবিশ্বাসীদেরকে ভাল পুরস্কার দেওয়ার জন্য । নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব দেখেন ।' (আল কোরান, সুরা আনফাল, আয়াত-১৭)। আল্লাহ অবশ্যই সতকর্মপরায়ণদের সঙ্গে থাকেন ।' (আল কোরান, সুরা আনকাবুত, আয়াত- ৬৯)। হাদিস থেকেও উল্লেখ করেছিলাম মুহাম্মদের উক্তি- “আমি বাদ্য-যন্ত্র ও মুর্তি ধ্বংস করার জন্যে প্রেরিত হয়েছি।' ১৩৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।