উপলব্ধি করতে পারি এই জন্য যে তারা অবিমৃশ্যকারী বা মিথ্যাবাদী নন; আর যেখানে রতা নেই, সাজানো মিথ্যার চাষ নেই, সেখানেই আমার সম্পর্ক দৃঢ় হয়। তা বালে মানুষ হিসেবে খুব নিকৃষ্ট, সাম্প্রদায়িক আর মুক্তিযুদ্ধবিরোধী ছিলেন; এমন কবি- সাহিত্যিকদের কবরেও আমি শ্রদ্ধা জানাই না। আমি একজন উঠতি লেখক হলেও বিখ্যাত শিল্পী বা কবি-সাহিত্যিকদের সাহচর্য আজকাল এড়িয়ে চলি। কারণ এই যে তাদের সঙ্গে কিছুদিন মেলামেশার পরই তাদের স্বভাবের উতৎ্কট দূর্গন্ধ আমার চিত্তকে আহত করে । দেখি যে তারা পারিবারে, ঘরোয়া আড্ডায়, সাহিত্যসভায় কিংবা টেলিভিশনের পর্দায় ভিন্ন ভিন্ন মুখোশ প'রে অবতীর্ণ হন। তাদের চরিত্রের বৈপরীত্য মানুষটিকে কিছুতেই আর মেলাতে পারি না। অধিকাংশের ভেতরেই প্রভু হবার বিপুল বাসনা, বন্ধু হতে চায় না কেউ । অধিকাংশ-ই একে অন্যের কুৎসা করে আর তিন পেগ তরল আগুন পেটে পড়লেই কেউ কেউ অন্যকে গালিগালি করে, অন্যের সৃষ্টি খারিজ ক'রে দিয়ে বোঝাতে চায় যে সে যা সৃষ্টি করেছে তাতে এরই মধ্যে তার অমরত্ব নিশ্চিত! এছাড়া নানা ধরনের প্রতারণা, অন্যের ক্ষতি করবার প্রবণতা, নারীলিন্সা, অর্থলিন্সা এসব তো আছেই! এইসব নানাবিধ কারণে তাদের প্রতি আমার শ্রদ্ধা কিছুতেই অটুট রাখতে পারি না, আর তাদের সঙ্গে তাল মিলিয়ে চলাও আমার পক্ষে সম্ভব হয় না। ফলে আমি সকল সঙ্গ ত্যাগ ক'রে একলা চলার নীতি গ্রহণ করেছি। আর এই উপলব্ধি আমার হয়েছে যে বিখ্যাতজনদের বেশি ঘনিষ্ঠ হতে নেই, তাতে পিঠ চাপড়ানি জুটলেও নিজের প্রতিভা নষ্ট হবার প্রবল সম্ভাবনা থাকে । বুঝেছি যে অন্য অনেক কর্মের মতো সৃজনশীল কর্মও একটা দক্ষতা; একজন ওঠেন, তিনি দারুণ কিছু সৃষ্টি করতে পারেন। কিন্তু তিনি দারুণ কিছু সৃষ্টি করছেন মানেই যে তিনি নিজের ভেতরের বিশ্বাস থেকে করছেন বা ব্যক্তি মানুষটির সততাই যে তার সৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে, এমনটা ভাবা মানে বোকার স্বর্গে বাস করা, আমি অনেকদিন ওই বোকাম্বর্ণে বাস করেছি! আসলে সবই ওই দক্ষতা, একজন পকেটমার যেমন চেষ্টা করতে করতে দক্ষ হয়ে ওঠে, সৃজনশীল মানুষও তাই। দক্ষ হলেই যে তার ভেতরে সততা থাকবে, তিনি একজন সৎ মানুষ হবেন তা নয়; তার সৃষ্টির সততা, ভালমানুষিতা, মিষ্টবচন, মহানুভবতা ইত্যাদি আরোপিতও হতে পারে। দক্ষতা অর্জন করলে সৃষ্টিতে নানান গুণের শীলিত বিন্যাস সম্ভব। এসব বুঝতে আমার বেশ কয়েক বছর সময় লেগেছে । আর বোঝার পরেই বিখ্যাত ব্যক্তির সাহচার্য পাবার মোহ আমার কেটে গেছে। মনে হয়েছে যে বিখ্যাত ব্যক্তির কাছ থেকে দূরে থেকে কেবল তার সৃষ্টির রস আম্বাদন করাই উত্তম, কাছে গেলেই বিপদ বাড়ে, বাড়ে মানসিক গীড়ন। তার সৃষ্টির প্রতিও বিভ্ষণা জন্মায়। অবশ্য সবাই যে এই রকম তা নয়, সংখ্যায় খুব কম হলেও কেউ কেউ আছেন ব্যতিক্রম; যাদের মুখের ওপর আলাদা মুখোশ নেই; দূর থেকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাই! ১৩২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।