Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

চেইন খোলেন আর লাগান । প্যান্টের চেইন ছেড়ে আমার পায়ের কাছে বসে আঙুলের ডগা দিয়ে জুতো টিপে টিপে দ্যাখেন; বিস্ময়ে বারবার নিজের পায়ের পাতায়-আঙুলে এবং আমার শার্টের কাপড় ধ'রে দেখতে থাকেন। আমি বলি, “মানুষ এখন সভ্য হয়েছে; এখন মানুষ পোশাক পরে, ক্ষুল-কলেজে গিয়ে শিক্ষা অর্জন করে, পৃথিবীটা অনেক বদলে গেছে। আপনার পরবর্তী বংশধরদের আমাদের ভূ-খণ্ডে পৌঁছতে অনেককাল লেগেছিল ।' বলি, “আচ্ছা, আপনার নাম কী? ধর্ম কী? আমরা সভ্য মানুষেরা তো এখন সাড়ম্বরে অনেক রকম ধর্ম পালন করি, আপনারা কী সেরকম কিছু পালন করেছেন? এবার আচমকা তার মুখাবয়বের ভাষা বদলে যায়; একটু আগে যে মুখে ছিল বিস্ময় আর আনন্দ, ক্ষণকাল পরেই সেখানে ফুটে ওঠে ক্ষুব্ধতা, দু-চোখের ভাবুক-যি্ধ দৃষ্টি হয়ে ওঠে ক্ষিপ্র! তিনি একবার আমার মুখের দিকে তাকান, তারপর ক্ষিপ্র হাতে আমার শার্ট ধ'রে টানেন। শার্টের প্রতি তার কৌতুহল দেখে আমি নির্বোধের মতো ভাবি তিনি বোধ হয় আমার শার্টটা পছন্দ করেছেন, হয়তো শার্টটা গায়ে দিতে চান। আমি শার্টটা গা থেকে খুলে তার দিকে বাড়িয়ে দিই, “এটা শার্ট, আপনি রাখুন। রোদ এবং শীত থেকে জামা মানুষকে সুরক্ষা দেয়।” আমার হাতে ধরা শার্টের দিকে তাকিয়ে তিনি আরও বেশি ক্ষুব্ধ হন আর তার দৃষ্টি হয়ে ওঠে আরো চঞ্চল! ক্ষিপ্র হাতে তিনি আমার হাত থেকে শার্টটা নিয়ে ছুড়ে ফেলেন মাটিতে । আমাকে অবাক ক'রে তিনি দু-হাতে তার শিশ্ন উচিয়ে মুত্র বিসর্জন করেন শার্টটার ওপর! তারপর মুন্রবিসর্জন শেষ হওয়ামাত্র তিনি দৌড় দেন অরণ্যের দিকে এবং নিমিষের মধ্যে মিলিয়ে যান অরণ্যের গাঢ় সবুজ শরীরে । বেশ কয়েক মুহূর্ত পর আমি অরণ্যের দিক থেকে দৃষ্টি গুটিয়ে আনি মূত্রয়নাত শার্টটার ওপর । শার্ট কোথায়, তিনি তো আমাদের তথাকথিত আধুনিক সভ্যতা আর সভ্য মানুষের ধর্মের ওপর মুত্র বিসর্জন ক'রে গেছেন! মাগরিব এর আযানের কর্কশ সুর আমার মনের হলদে পাখিটাকে ফিরিয়ে আনে দাদার কবরে । সর্য ডুবে গেলেও এখনো চারিদিকে আদুরে আলোর পরশ । কবরস্থান এখন সুনসান, কোনো মানুষজন নেই । কবরস্থানের অফিসের লোকজনও হয়তো এখন ভেতরে ইফতারে ব্যস্ভ। আমি শেষবারের মতো দাদার কবর স্পর্শ ক'রে উঠে দীড়াই। দাদার কাছ থেকে বিদায় নিই, ব্যাগটা কাধে নিয়ে হাটতে থাকি অন্য একটি কবরের দিকে । এখানে বেশ কাউকে আমি দেখেছি, দু-একজনের সঙ্গে কথাও বলেছি। কবরদ্থানে এলেই দাদার কবরে তাদের সৃষ্টির অতলে ডুব দিয়ে কথা বলি তাদের সঙ্গে । আসলে জীবিত কবি-সাহিত্যিকদের ১৩১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।