“আপনি আমার পূর্বপুরুষ, আপনার বংশের সর্বশেষ প্রতিনিধি আমি ।' তিনি ধীরে ধীরে পাথর থেকে নেমে এসে আমাকে প্রদক্ষিণ করতে করতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আমিও পর্যবেক্ষণ করি আমাকে প্রদক্ষিণরত আমারই পূর্বপুরুষকে, যার শরীরে একটা সুতো পর্যন্ত নেই! নগ্ন তিনি; আমি দৃষ্টি রাখি তার মুখে, বুকে, পেটে, পিঠে, নিতম্বে, উরুতে, পায়ের পাতায়, এমনকি কীচা-পাকা কেশাবৃত শিশ্সেও! কিন্তু কী আশ্চর্য, তাকে দেখে আমার একটুও লজ্জা লাগে না, তিনিও লজ্জিত বোধ করেন না! তাকে দেখে একবারও মনে হয় না যে আমার মতো আধুনিক শিক্ষায় শিক্ষিত নন ব'লে তিনি অশিক্ষিত; নগ্ন বলে মনে হয় না তিনি অসভ্য-অশালীন, তার নিন্মাঙ্গের কেশের ভেতর থেকে নেতিয়ে ঝুলে থাকা শিশ্লটাকে অশ্লীলতার ধ্বজা মনে হয় না আমার । বরং মনে হয় তিনি স্বাভাবিক, সত্য, সুন্দর! আমি ভাবতে থাকি, আচ্ছা আমি যদি আমার বাবা কিংবা চাচাকে এরকম নগ্ন অবস্থায় তাদের সম্মুখে যেতে চাইতাম না, না চাইলেও মনের আয়নায় বারবার ভেসে উঠতো তাদের নগ্ন শরীর। মনে হতো কী অশ্লীল, কী অশালীন দৃশ্য! অথচ বাবা-চাচারই পূর্বপুরুষকে সম্পূর্ণ অনাবৃত অবস্থায় দেখেও আমার কিন্তু তেমন অনুভূতি হয় না! হয়তোবা সভ্যতার অশ্লীলতাবোধ, আমাদের দৃশ্যমান লিঙ্গ কোমরের নিচে থাকলেও অদৃশ্য লিঙ্গ পাল তুলে ছুটছে মগজের কোষে কোষে । আমাদের মনন গ্রাস করেছে অস্বাভাবিক, অসত্য আর অসুন্দর তত্ব অথচ এই তন্বকেই আমরা মেনে নিয়েছি স্বাভাবিক, সত্য আর সুন্দর ব'লে। কাল অসভ্য-অশালীন! এবার আমার পূর্বপুরুষ আমার মুখোমুখি দাড়ান। দুই হাত বাড়িয়ে স্পর্শ করেন আমার শরশ্রুমুগ্তিত মুখমণ্ডল, চুল। হাত রাখেন আমার বুকে, বুকে মাথা ঠেকিয়ে কান পাতেন । তিনি কি আমাকে পরীক্ষা ক'রে দেখছেন যে আমিই তার উত্তরপুরুষ কি-না? কি জানি! এরপর তিনি আমার হাত ধরেন, একটা একটা ক'রে হাতের আঙুল টিপে দ্যাখেন। আমার ডান হাতটা রাখেন তার শ্বশ্রুময় গালে । তার গালে হাত রেখে আমি দ্থির-স্তর্ধ হয়ে তাকিয়ে থাকি মুখের দিকে । কোনো কথা বলতে পারি না। আমি আবেগাপুত, আমার চোখ ছলছল ক'রে ওঠে । হয়তোবা মনের আনন্দে-আবেগে, হঠাৎ-ই তিনি আমার হাত ছেড়ে ময়লা দাতগ্ুলো বের ক'রে নিঃশব্দে হাসতে হাসতে লাফাতে থাকেন । কেন? তিনি তার উত্তরপুরুষকে চিনতে পেরেছেন ব'লে! তারপর আচমকাই আবার দাঁড়িয়ে দৃষ্টি স্থির করেন আমার শরীরের পোশাকের দিকে; শার্ট, শার্টের পকেট, বোতাম, কলার, প্যান্ট, প্যান্টের পকেট ইত্যাদি হাত দিয়ে ধ'রে ধ'রে দ্যাখেন; অজান্তেই তিনি প্যান্টের চেইন ধ'রে টান দিলে প্রথমে একটুখানি খোলে, তারপর আরেকটু টান দিলে পুরোটাই খুলে যায়; এরপর বেশ কয়েকবার ১৩০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।