অধিকাংশ সংখ্যাগুরু মুসলমানই জানে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের আচরণে আঘাতপ্রাপ্ত না হয়, তাদের সংকট কিংবা অসুবিধার জায়গা চিহ্িত এবং তার সমাধান যে সংখ্যাগুরু সম্প্রদায়েরই করা উচিত সেই সহবত এদেশের বেশিরভাগ মুসলমানের নেই । এরা পথে-ঘাটে হাটে-চলে, অফিস-আদালত করে, খেলাধুলা- শরীরচর্চা করে, শরীয়ত বিরোধী হলেও অনেকে গান-বাজনা করে, সাহিত্যচর্চা করে; কিন্তু অধিকাংশেরই বুকের মধ্যে সর্বক্ষণ থাকে সাইমুম, যা এদের কথাবার্তা, আচার-আচরণের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায় বা ভিন্ন মতাদর্শী মানুষের ওপর প্রায়শই আছড়ে পড়ে । তাতে সংখ্যালঘু বা ভিন্ন মতাদরশী মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে তারা মানসিক যন্ত্রণায় ছটফট করলেও বেশিরভাগ মুসলমান-ই কেউ প্রকাশ্যে কেউবা নীরবে বিপুল আনন্দ অনুভব করে! জাগনদার দল আমাদের গলি থেকে অন্য গলিতে প্রবেশ করায় শব্দের দাপট কিছুটা কমে । বাথরুমে গিয়ে প্রসাব সেরে গায়ের ভেজা গেঞ্জিটা খুলে ফেলি, ট্যাপ ছেড়ে মুখের জল । খাটের পায়ার কাছে রাখা ওয়াটার্ পট হাতে নিয়ে কয়েক ঢোক জল পান করি আর সঙ্গে সঙ্গেই নৈঃশব্দে শব্দচাপাতির আঘাত হানে মসজিদের মাইক-আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, এখন রাত দুইটা বেজে চল্লিশ মিনিট, এখন রাত দুইটা বেজে চল্িশ মিনিট, সেহেরি খাওয়ার শেষ সময় তিনটা আটত্রিশ মিনিট, সেহেরি খাওয়ার শেষ সময় তিনটা আটত্রিশ মিনিট । সেহেরি খাওয়ার সময় হয়েছে, সেহেরি খাওয়ার সময় হয়েছে, আপনারা উঠুন, সেহেরি খেয়ে নিন।' সালাম বাদে বাকিটুকু এভাবে আরো দু'বার বলার পর কিছু দোয়া-দরুদ পড়ে, অতি আবেগে আল্লাহ্ প্রেমে মাতোয়ারা হয়ে একটা ইসলামী গানও গায়, তারপর শব্দচাপাতি শান্ত হয়। হাতের গামছাখানা বারান্দার তারে মেলে দিয়ে আমি পুনরায় ঘরে এসে ফ্যানের নিচে দীড়াই; মশারির বাইরে বেশ বাতাস লাগে গায়ে, কিন্তু হতচ্ছাড়ী মশাগুলোর জন্য এই বাতাসটুকু উপভোগ করার উপায় নেই। এরই মধ্যে পায়ে দু-বার হুল ফুটিয়েছে। আমার আবার ত্যালার্জির সমস্যা আছে, মশার কামড়ে খুব চুলকায় আর চুলকালে সে জায়গাটা লালচে চাকাকৃতি হয়ে যায়। মানুষ নাকি আশরাফুল মাকলুকাত, আল্লাহ'র সৃষ্টির সেরা জীব; তো সেই সৃষ্টির সেরা জীবকে সৃষ্টির নগন্য এক জীব ছারা কামড় খাওয়ানোর কোনো মানে হয়! আল্লাহ্ নাকি খুব দয়ালু, তাহলে তিনি স্তন্যপায়ী প্রাণিদের মশার কামড়ের কষ্ট না দিয়ে স্ত্রী মশার ডিম নিষেকের জন্য রক্তের বদলে বিকল্প কোনো ব্যবস্থা করতে পারতেন না! না, ভেজা পাশটা উল্টে দিয়ে মাথা রাখি । ম্যাজিক মশারি নামে এক প্রকার পাতলা মশারি বেরিয়েছে, ফ্যানের বাতাস নাকি আটকায় না, একটা কিনতে হবে দেখছি। দরজার নিচ দিয়ে ডাইনিংয়ের আলো দেখতে পাই, রান্নাঘর থেকেও শব্দ ভেসে আসে কানে; তার মানে মা উঠে সেহেরি রান্নায় করছেন । আর কিছুক্ষণ পরই উঠবে অন্যরা; ১৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।