Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ডানদিকের কিছু অংশ দেখতে পাই, মুখে কিঞ্তিত বানরের আদল; মুখের দাড়ি-গৌফও কাচা-পাকা। পেপে খাওয়ার পর তিনি ছড়ার দিকে এগিয়ে যান, আমি তার মুখের ডান পাশটি আরো ভালভাবে দেখতে পাই, দাড়ি-গোফে লেগে আছে পাকা পেঁপে । তিনি ছড়ার কোমরজলে নেমে হাত-মুখ ধুয়ে পর পর কয়েকটি ডুব দেন। হাত দিয়ে চুল, দাড়ি-গোফ এবং শরীর মার্জন করেন; তারপর আরো দুটি ডুব দেন। এরপর আঁজলা ভ'রে জলপান করার পর ঘাড় উচিয়ে আকাশ অথবা গাছের দিকে তাকিয়ে নিজে নিজেই এমনভাবে নিষ্শশব্দে হাসতে থাকেন যেন তিনি অমৃত পান করেছেন এবং পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তিনি! স্নান শেষ হ'লে ছড়া থেকে উঠে এসে রৌদ্রজ্্বল একটা বড় পাথরের ওপর ব'সে উদাস হয়ে দিকে, পাথর বেয়ে মাটিতে । এবার আমি তাকে খুব ভালভাবে দেখতে পাই, আড়াল থেকে হাইডেলবারজেনসিস নাকি হোমো স্যাপিয়েস গোত্রের? মুখের বানরের আদলটা খুব একটা প্রকট নয়। আবার ফল খাওয়া, শরীর মার্জন ক'রে প্লান করা, নিঃশব্দ হাসি, ম্লান শেষে পাথরের ওপর ব'সে শরীর শুকোতে শুকোতে তার উদাসীন অথচ বেশ বুদ্ধিদীপ্ত চাহনি; এসব দেখে আমার মনে হয় যে তিনি হোমো ইরেকটাস বা হোমো হাইডেলবারজেনসিস গোত্রের নন; হোমো ইরেকটাস এবং হাইডেলবারজেনসিসের বিবর্তিত উত্তরপুরুষ হোমো স্যাপিয়েন্স। আছেন। মৃদু শব্দে দু-বার নাক টানেন, বোধহয় গন্ধ শুকে আমার অস্তিত্ব অনুভব ক'রে চোখ খুলে মাথা নামিয়ে দৃষ্টি ছুড়ে দেন আমার দিকে । আমার মাথা থেকে পা পর্যন্ত দ্রুত একবার দৃষ্টি বোলান, তারপর দৃষ্টি ছবির করেন আমার মুখে । আমি দৃষ্টি রাখি তার দৃষ্টিতে । বেশ কয়েক মুহূর্ত পেরিয়ে যায়, তিনি দৃষ্টি নামান না, আমিও না। তার দৃষ্টির ভেতরে আমি আমার অসংখ্য পূর্বপুরুষদের দেখতে পাই! তাদের একেকজনকে অতিক্রম ক'রে এগোতে হয়ে ওঠে, তাদের মুখ অবিকল বানরের মতো, মানুষ থেকে ক্রমশ তারা বানর! আমার ভেতরটা আনন্দে নেচে ওঠে, ইনি আমার বহু প্রজন্ম আগের পূর্বপুরুষ, সে-ই হোমো স্যাপিয়েস গোত্রের! আনন্দে আমার ভেতরটা উদ্বেলিত, আমার চোখের পলক পড়ে । তিনি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। একবার “আমাকে চিনতে পেরেছেন? তিনি কোনো কথা বলেন না। আমার মুখের দিকে তাকিয়ে নিজের ঠোট দুটো নেড়ে কথা বলার ভঙ্গি করেন কিন্তু কোনো শব্দ বের হয় না মুখ থেকে । আমি আবার বলি, “আমি আপনার উত্তরপুরুষ, কেমন আছেন আপনি? তিনি নিঃশব্দে আমার দিকে তাকিয়ে নিজের দাড়িতে আঙুল বোলাতে থাকেন। বোধহয় আমার শ্বহ্রমুগ্তিত মুখমণ্ডল দেখে তিনি অবাক হন। ১২৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।