Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

পড়তেই আচমকা আমার পা থমকে যায়, প্রদীপের অল্প আলোয় বিছানায় দুটো নগ্ন শরীর; শায়িত শরীরটির ওপর ঝুঁকে অপর শরীরটি তাকে চুম্বন করছে আর ডান হাতে মন্থন করছে স্তন। শায়িতের হাতদুটো আদর করছে তাকে চুম্বন ও মন্থনরত শরীরটির পিঠে ও চুলে। দু'জনেরই মাথায় দীর্ঘ চুল, দু'জনের বুকেই স্ফীত স্তন, দু'জনকেই নিবিড়ভাবে অবলোকন ক'রে আমি নিশ্চিত হই যে দু'জনেই নারী! জানালা থেকে স'রে আসি আমি, কিন্তু মাথার মধ্যে ভাবনার ঘুর্ণিপাক। দু-তিন মাস পর পর এরা পুরুষ সঙ্গ পায় কিছু সময়ের জন্য, বাকি সময় পুরুষসঙ্গ বঞ্চিত হয়ে হেরেমে বন্দী থাকে, বন্দী জীবন থেকে মুক্তির কোনো আশা নেই, পছন্দের পুরুষের সঙ্গ পাওয়া এবং মনো-দৈহিক চাহিদা মিটানোর কোনো উপায় নেই। হতে পারে ওরা দু'জন সহজাত সমকামী, আবার এমনও হতে পারে অতীতে ওদের দু'জনেরই স্বামী-সংসার ছিল; হয়তো দিনের পর দিন পুরুষ শূন্যতায় জৈবিক প্রয়োজনে একে অন্যকে কাছে টেনেছে, হয়তো ভালও বেসেছে। এই বন্দী জীবনে সীমাহীন দঃখ-যন্ত্রণার মাঝেও সমপ্রেমে-সমকামে ডুবে ওরা হয়তো খুঁজে পেয়েছে কিছুটা মুক্তির স্বাদ আর হৃদয়ে জেগেছে বেঁচে থাকার নতুন আকাজ্কা । যাদবকে কোথাও না দেখে আমি হলদে পাখি হয়ে গরাদের ফাক গ'লে উড়ে বাইরে এসে বসি একটা গাছের ডালে । তারপর সিন্ধু বিয়োগান্তক অধ্যায় অতিক্রম ক'রে আমি আবার উড়াল দিই অতীতের দিকে । আমার অসংখ্য পূর্বপুরুষের দেখা পাই; কোথাও আমার পূর্বপুরুষ খেয়াঘাটের মাঝি, কোথাও চাষী, কোথাও রাজকর্মচারী, কোথাও নট, কোথাও চার্বাক দার্শনিক, কোথাও খষি, কোথাওবা যাযাবর । তাদেরকে অতিক্রম ক'রে আমি উড়ে যাই আরো অতীতের দিকে । আমার উড়ানযাত্রা আর থামে না; মনের আনন্দে আমি উড়ে বেড়াই এশিরিয়া, ব্যাবিলন, সুমেরীয়, মিশরীয়, হিব্রু, গ্রীক, রোমান সভ্যতার ওপর দিয়ে! উড়তে উড়তে একসময় পৌঁছে যাই প্রাচীন আফ্রিকায়; র্রান্ত-তৃষ্যার্ত আমি । তৃষ্তা নিবারণের জন্য গহীন অরণ্যের মাঝখানের এক পাহাড়ী ছড়ার পাশের পাথরে বসতেই মানুষ হয়ে যাই; দেখি, হাত-মুখ ধুয়ে আঁজলা ভ'রে পান করি শীতল জল! হঠাৎ-ই আমার কানে ভেসে আসে কাশির শব্দ । আমি মাথা তুলে চারিদিকে দৃষ্টি ঘুরাই। আমার দৃষ্টি নিবদ্ধ হয় অদূরে পাথরের ওপর বসা একজন নগ্ন মানুষের পিঠে । আমি তার মুখ দেখতে না পেলেও এটুকু বুঝতে পারি যে তিনি কিছু খাচ্ছেন। আমি ছড়া থেকে উঠে কিছুটা বায়ে স'রে ধীর পায়ে তার পিছনদিকের একটা বড় পাথরের আড়ালে গিয়ে দীড়াই। তিনি মিষ্টি আলু খাচ্ছেন, পাথরের ওপর রাখা আরো একটি মিষ্টি আলু এবং একটি পাকা পেঁপে । আমি নীরবে দীড়িয়েই থাকি। আলু খাওয়া হ'লে ঘাড় কাত ক'রে পাথর থেকে পেঁপে হাতে তুলে নেবার সময় তার মুখের ১২৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।