কামলিন্সায়! এরা আর কোনোদিন স্বামী পাবে না, সংসার পাবে না, প্রিয়তম"র আদর- সোহাগ পাবে না, হয়তো আর কাউকে ভালবাসতেও পারবে না। সন্ধ্যা নামলে সাধারণ দাসী আর খোঁজারা প্রদীপ জ্বালিয়ে দেয় যৌনদাসীদের ঘরে ঘরে । আমি এক ফাকে যাদবের সহায়তায় পারভীন নামের একজন সন্তানসম্ভবা যুবতী যৌনদাসীর কক্ষে প্রবেশ করি, পূর্বে যার নাম ছিল রেণুকা । গল্পে গল্পে অনেক কথার পর বলি, “মোহাম্মদ বিন কাশিম আপনাকে ভালবাসে? কটাক্ষের হাসি হেসে পারভীন বলে, ভালবাসার সময় কোথায় তার! দু-তিন মাস পর পর একেকজনের পালা আসে তার সঙ্গে থাকার, রাতের এক প্রহর অথবা একরাতের জন্য; তিনমাস আগে আমার পালা গেছে, এখন তো পেটে সন্তান, পেট খালি হলে হয়তোবা আবার ডাক পড়বে পেট ভরানোর জন্যঃ তখন হয়তো চিনতেই পারবে না আমাকে! দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, ডাক না পরলে আরো ভাল, অমন একটা নরপশু শরীর ছুলে ঘেন্না লাগে! “আমি একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছি, আরব মুসলমানদের অন্দরমহলের অধিকাংশ নারী-ই গর্ভবতী! পুনরায় তার শ্রেষোক্তি, উম্মত! ভারতভূমিতে দ্রুত উম্মতের সম্প্রসারণের জন্য ওরা বেছে নিয়েছে আমাদের মতো ভারতীয় মেয়েদেরকেই, ধর্মান্তরিত ক'রে আমাদের গর্ভে ঢেলেছে সন্তান। আমাদের সন্তানেরাই নাকি একদিন উম্মত রক্ষা করবে । পারভীনের এই কথায় আমার চৈতন্যে বিদ্যুত্চমক হয়, পুনপুন ঝলকায়! সেই ঝলকানিতে অতীতে বসে বর্তমানের চিত্রটা প্রচ্ছন্ন হয়ে ওঠে, একাকার হয়ে যায় অতীত-বর্তমান। প্রচ্ছন হয়ে ওঠে আমাদের গলিতে ডিশ লাইনের কাজ করা ইমরানের মুখটি ৷ ইমরানকে বেশ কয়েক বছর যাবৎ দেখার পর হঠাৎ একদিন আমার মনে হয়, আচ্ছা এই লোকটি ডিশ লাইনের কাজ করে কেন? ইমরানের বয়স তেতাল্লিশ-চুয়াল্লিশ কিন্তু বয়স আরো কম মনে হয় টকটকে লালচে ফর্সা, মাথাভরা চুল। ডিশ লাইনে কাজ করলেও বেশিরভাগ সময়ই খুব পরিপাটা থাকার চেষ্টা করে, পরিষ্কার-পরিচ্ছন পোশাক পরে, শার্ট আর জিন্স পরে অধিকাংশ সময়, বিকেল কিংবা সন্ধ্যার দিকে মাঝে মাঝে পাঞ্জাবি পরতেও দেখা যায়। নিজে সবসময় পরিপাটী থাকলেও ওর বউটা কালো বোরকায় মোড়া থাকে, শুধু চোখ দুটো দেখা যায়, হাত এবং পায়ে মোজা পরে । মাঝে মাঝে বউকে নিয়ে যখন গলি দিয়ে হেটে যায় তখন ওর বউটাকে মনে হয়ে একটা চলমান তাবলীগের ব্যাগ! ১২৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।