এসেছিল, ছেলে আমার আর ছেলে নেই! আরো অনেক ছেলের মতো যাদবকেও খোজা ক'রে দিয়েছে পাষগুরা !? ক্রোধে-কান্নায় নিজের ঠোট কামড়ে ধরেন সত্যবতীদেবী । আমি আতকে উঠি, 'খোজা ক'রে ! রাজ্যের কম বয়সী দাড়ি-গৌফবিহীন কিছু ছেলেকে পাষগুরা খোজা ক'রে দিয়েছে ওদের সঙ্গে ফুর্তি আর রাজপ্রাসাদের হেরেমের মহিলাদের ওপর নজরদারি করার জন্য। ওকে পেয়েই আর মরতে পারি নি, পেটের পাপ নিয়েও বেঁচে আছি এজন্য যে আমি বেঁচে থাকলে ও তো তবু মা ব'লে ডাকতে পারবে, ম'রে গেলে তো তাও পারবে না। কবির কাছ থেকে অনুমতি আদায় ক'রে নিয়েছি যাতে মাসে অন্তত চার-পাচদিন ও আমার সঙ্গে দেখা করতে আসতে পারে । ও তো আমায় কিছুই বলে না লজ্জায়, শুনেছি ও মোহাম্মদ বিন কাশিমের খুব কাছের, তাই রাজপ্রসাদের বাইরে বেরোতে ওকে কেউ বাধা দেয় না।' শুকতারা ডুবে যায়, সত্যবতীদেবী অশ্রুসিক্ত চোখে বিদায় নিয়ে চ'লে যান, আমিও অশ্রুসিক্ত করতে সেদিন আমি যাদবের সঙ্গে রাজপ্রাসাদে যাব। আমি হলদে পাখি হয়ে এদিকে-ওদিকে ঘুরি, শস্যদানা খুঁটে খাই, আর রাতেরবেলা সত্যবতীদেবীর সঙ্গে দেখা করি। দু-দিন পরই যাদব আসে মায়ের সাথে দেখা করতে, চৌদ্দ বছরের কিশোর কিন্তু মুখ দেখে মনে হয় এখনো বাল্যের ঘুম ভাঙে নি। মিষ্টি চেহারা, একমাথা কালো রেশমি চুল। গায়ে মেয়েদের পোশাক, বুকে উত্তরীয়, ঠোটে রঙ । আরব মুসলমানরা ওকে শারীরিকভাবে হত্যা না করলেও প্রস্ষুটিত হবার আগেই হত্যা করেছে ওর ভেতরের পৌরুষ! ওর ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সব হত্যা করেছে নিজেদের প্রয়োজনে । ও রাজবাড়ীতে ফেরার পথে আমি ওর সঙ্গ নিলাম খোঁজার বেশে! রাজপ্রাসাদের রক্ষীরা আমার ব্যাপারে জিজ্ঞাসা করলে ও জানায় যে আমি ওর বন্ধু। বিনা বাধায় প্রবেশ করি অন্তঃপুরের হেরেমে; যেখানে রয়েছে আঠারো বছরের যুবক মোহাম্মদ বিন কাশিমের অসংখ্য যৌনদাসী; তাদের প্রহরায় রয়েছে আরো কিছু খোজা । অন্তঃপুরে পুরুষ প্রবেশ সম্পূর্ণ নিষেধ, কিন্তু খোজার বেশ ধারণ করায় কেউ আমাকে সন্দেহ করে না, যাদবের সঙ্গে যৌনদাসীদের কক্ষ অসংখ্য নারী; এদের মধ্যে বেশিরভাগই গর্ভবতী, একজন পুরুষের জন্য এতো যৌনদাসী, একজন পুরুষ এতোটা কামলিন্সু! ছোট্ট মেয়েদের কেউ হয়তো পাঠশালায় পড়তো, বয়সের নারীদের হয়তো স্বামী-সন্তান-সংসার ছিল; সেসব ভেসে গেছে এই একজন পুরুষের ১২৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।