Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের ভেতর থেকে বেছে বেছে কুমারীদের আলাদা করলো । আমার বুকের ধন অমলা আর ভাসুরের মেয়ে ইন্দুমতীকেও ফেললো ওই এক ভাগে । আমরা মেয়েদেরকে জোর ক'রে ধ'রে রাখতে চাইলে আমাদেরকে মেরে মেয়েদেরকে ছিনিয়ে নেওয়া নিলো । ওই একভাগকে আমাদের সামনে থেকে নিয়ে গেল সৈন্যরা । তারপর অবশিষ্ট চারভাগের মধ্য থেকে কিছু সংখ্যক কম বয়সী মেয়েকে রাখা হলো রাজপ্রাসাদে আর বাকিদের বন্টন ক'রে দেওয়া হলো বিভিন্ন পর্যায়ের যোদ্ধা, কবি এবং অন্যসব আরবীয়দের মধ্যে । আমি পড়লাম একজন কবির ভাগে । আরব মুসলমানরা যুদ্ধে জিতলে নারীভোগ করে তা আগেই শুনেছিলাম কিন্তু তার ব্যাপকতা এতোটা তা আমাদের কল্পনাতেও ছিল না। জানতে পারলাম যে আমরা যুদ্ধে বিজয়ী মুসলমানদের গণিমতের মাল, দেবল নগরীর সম্পদের মতো আমাদেরও ভোগ কারার অধিকার তাদের ধর্মসম্মত। পরে শুনেছিলাম, যে একভাগ কুমারীকে প্রথমে আলাদা করেছিল, খলিফা আল ওয়ালিদের হিস্যা হিসেবে লুষ্ঠিত মালামাল এবং ক্রীতদাসদের সঙ্গে তাদেরকেও পাঠানো হয়েছে দামেক্ষে; সঙ্গে রাজা দাহিরের কাটা মন্তকটিও পাঠানো হয়েছে। এটাই নাকি ইসলামের নিয়ম; লুগ্ঠিত মালামাল, পুরুষ ক্রীতদাস আর নারীদের পাঁচভাগের একভাগ পায় খলিফা, বাকি চারভাগ পায় যোদ্ধা এবং অন্যান্যরা । ডাকাত মোহাম্মদও নাকি তাই-ই করতো, আল্লাহ্‌ নাকি তাকে তেমন নির্দেশই দিয়েছিলেন ।' বলতে বলতে যেন পাথর হয়ে যান সত্যবতীদেবী! এখন আর কোনো কানা নেই, কোনো শোক নেই; যেন একটি নিশ্চল পাথরের মূর্তির মুখ থেকে কালের কথন শুনছি, নিজের জীবনের অভিজ্ঞতায়-ই বুঝতে পারি যে মেয়ে দুটো সেই দূর দেশে কি নরক যন্ত্রণা ভোগ করছে! ওদের একটা মরার খবরও যদি পেতাম তাহলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না! জা আর তার ছোট মেয়ের কোনো খবর জানি না, আছে হয়তো এই নগরে আমারই মতো ।' “আর যাদব, তার কোনো খবর পেয়েছেন? “ওর জন্যই তো বেচে আছি, নইলে কবে গলায় দড়ি দিয়ে মরতাম; ভ্রষ্ট কবির পাপ পেটে নিয়ে বেচে থাকতাম না। সেই যে আমার বুকের ধন যাদবকে আমার কাছ থেকে কেড়ে নিলো ওরা, তারপর রাজবাড়ীতে ওর সাথে আর দেখা হয় নি। আমি দাসী হয়ে কবির বাড়িতে এলাম। প্রতিদিনই ভাবতাম আত্মহত্যা করবো, কিন্তু যাদবের কথা মনে হলেই আত্মহত্যার ইচ্ছেটা দমন করতাম । মনে হতো আরো কিছুদিন দেখি, যদি যাদবের কোনো খবর পাই। বয়স চৌদ্দ হওয়ায় ওকে নিশ্চয় হত্যা করা হয় নি, ও হয় এই নগরীতেই আছে নয়তো ক্রীতদাস হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে দামেক্ষে। সুযোগ পেলেই আমি রাস্তায় তাকিয়ে থাকতাম । এই বাড়ির দু-জন ক্রীতদাস দারোয়ানের মধ্যে একজন আমার পূর্ব পরিচিত । গোপনে ওর সাথে দেখা ক'রে ব'লে রেখেছিলাম যাদবকে কোথাও দেখলে আমাকে যেন জানায়। ও একদিন রাজবাড়ীর সামনের রাস্তায় দেখেছিল যাদবকে, বলেছিল আমার কথা। তারপর কবির অনুমতি নিয়ে কয়েকদিন পরই যাদব আমার সঙ্গে দেখা করতে ১২৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।