নিয়ে যাচ্ছে। অন্য সৈন্যরা তখন ঘরে অনুসন্ধান চালালো, আমার বৃদ্ধ শাশুড়ি তাদেরকে বাধা দিতে গেলে সৈনারা তাকে ধাক্কা মেরে ফেলে দিলো। তারপর একে একে তারা পালক্কের নিচ থেকে বের ক'রে আমাদের চুলের মুঠি ধ'রে নিয়ে গেল আঙিনায় । পিছমোড়া ক'রে সবার হাত বেঁধে হাটিয়ে নিয়ে গেল রাজবাড়ীতে, সেখানে তখন পশুবলির মতো নরবলি চলছিল! মুসলমানরা “আল্লাহু আকবর" ব'লে চিৎকার করছিল আর সঙ্গে সঙ্গে কোনো পুরুষ বন্দীর মাথা ধড় থেকে ছিন্ন হয়ে মুখ থুবড়ে পড়ছিল রক্তের মধ্যে, আছাড়ি-পিছাড়ি করতে করতে একটু পরই নিথর হয়ে যাচ্ছিল ধড়টা! তাজা রক্তের গন্ধে পেট গুলিয়ে উঠছিল আমাদের, কেউ কেউ বমি ক'রে ভাসাচ্ছিল। কী মর্মান্তিক সেই দৃশ্য ! রাজবাড়ীতে নিয়ে যাওয়ার পর আমার বুকের ধন যাদবকে আমার কাছ থেকে কেড়ে নিলো ওরা, “মা মা” বলে চিৎকার ক'রে কাদতে কাদতে আমার দিকে ছুটে আসতে চাইলে এক সৈন্য ওকে চাপড়ে-চুলের মুঠি ধ'রে টেনে নিয়ে গেল আমার চোখের সামনে থেকে ।' হাহাকার পুত্র যাদবের জন্য। সত্যবতীদেবী আবার শুরু করেন, "হাতের বাধন খুলে আমাদের রাখা হলো রাজপ্রাসাদের বিশাল একটি কক্ষে যেখানে আগে থেকেই আরো অনেক মহিলা, যুবতী ও বালিকাকে বন্দী ক'রে রাখা হয়েছিল। তার মধ্যে রাজবাড়ীর দু-একজন মহিলাও ছিল, ছিল রাজা দাহিরের কয়েকজন ভাগ্নি, সেনাধ্যক্ষদের কন্যা। তখন কে রাজরানি, কে রাজকন্যা আর কে মেথরানি এই হিসেব ছিল না; সকলেই বন্দী দাসী । কয়েক দিন যাবৎ দেবল নগরীর নানা প্রান্ত থেকে আরো অনেক নারীকে তুলে আনলো ওরা । আমাদের যা হবার হবে, দুঃচিন্তা তখন মেয়েদের নিয়ে; তখন মনে হচ্ছিল যদি হাতের কাছে বিষ পেতাম তাহলে আগে মেয়েদের খাইয়ে তারপর নিজেরা খেতাম । আমরা তখন কক্ষে বন্দী হয়ে আছি আর থেকে থেকে কেঁপে উঠছি বাইরে থেকে ভেসে আসার "আল্লাহু আকবর" ধ্বনি শুনে! আমাদের দিন কাটতে লাগলো শুধু রুটি আর জল খেয়ে; ম্লান নেই, ঘুম নেই, চোখের জলও যেন তখন আর অবশিষ্ট নেই! আমাদের নিয়তি আমরা বুঝে ফেলেছিলাম, তাই একে অন্যকে জড়িয়ে ধ'রে ঠায় বসে থাকতাম। এরই মধ্যে নতুন নতুন মহিলা, যুবতী ও নাবালিকাকে আনা হ'লে তারা এসেই খুব কান্নাকাটি করতো, কার স্বজনকে কেমন ক'রে খুন করা হয়েছে সেসব বলতো আর বিলাপ করতো; তারপর একসময় ক্লান্তিতে তাদের মুখে নেমে আসতো শ্বশানের নীরবতা । নতুন আসা কয়েকজনের মুখেই শুনেছিলাম যে আমাদের রাজ্যের সেনাধ্যক্ষদের পর রাজা দাহিরেরও শিরোচ্ছেদ করা হয়েছে। কয়েকদিন পর আমাদেরকে বাইরে আনা হলো; আমাদেরই মতো আরো কিছু কক্ষে বন্দী থাকা মহিলা, যুবতী ও নাবালিকাদেরকে এনে সারিসারি দাড় করানো হলো। বাজারের পশুর মতো আমাদেরকে গুণলো ওরা, তারপর মোট সংখ্যার পাচভাগের একভাগ হিসেবে ১২৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।