Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

নি, পরাজিত হয়েছিল, নিহত হয়েছিল তাদের নেতা । এরপর আরবের খলিফা ওসমান, আলি আর মুয়াবিয়ার আমলে আরো আটবার হামলা চালিয়েছিল; কিন্তু আটবারই তারা ব্যর্থ হয়। খলিফা আলির সৈন্যরা নাকি উত্তরের বোলান গিরিপথ দিয়ে কিকান পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু কিকানের অধিবাসীদের প্রবল প্রতিরোধের মুখে তারা ফিরে যেতে বাধ্য হয় কিছু মানুষকে হত্যা, কিছু সম্পদ লুণ্ঠন আর কিছু মানুষকে ক্রীতদাস হিসেবে বন্দী করে। বার বার ব্যর্থ আরবরা এরপর থেকে হাজ্জাজের হামলার আগ পর্যন্ত অনেকদিন উত্তর-পশ্চিম সীমান্তে ছোটো-খাটো দস্যুবৃত্তি ব্যতিত বড় কোনো হামলা করে নি। মোহাম্মদ বিন কাশিমের আক্রমণের আগে হাজ্জাজের নির্দেশে দু'জন সেনাপতির নেতৃত্বে মুসলমানবাহিনী আরো দু-বার আক্রমণ করলে দু'বারই আমাদের সৈন্যরা তাদের আক্রমণ প্রতিহত করে, হাজ্জাজের সেনাপতি ওবায়দুল্লাহ আর বুদাইল নিহত হয়। শেষ পর্যন্ত খলিফা আল ওয়ালিদের সহযোগিতায় তার দেওয়া ছয় হাজার শক্তিশালী সিরীয় সৈন্যসহ হাজ্জাজ নিজের জামাতা সতেরো বছরের মোহাম্মদ বিন কাশিমকে দেবল আক্রমণ করতে পাঠায়। এবার আর তাদের আক্রমণ প্রতিহত করতে পারে নি আমাদের সৈন্যরা । পার্শ্ববর্তী কোনো রাজ্যও সাহায্য করে নি, রাজা দাহিরের ওপর প্রতিবেশি রাজাদের ক্ষোভ ছিল। দাহিরের বাবা চাচ ছিলেন গরিব ব্রাহ্মণ, কিন্তু ক্রমান্বয়ে তিনি ক্ষমতাশালী হয়ে ওঠেন। রাজা দ্বিতীয় সাহসি রাইয়ের মৃত্যুর পর তিনি সিন্ধু ক্ষমতা দখল করেন। ব্রাহ্মণ রাজার ক্ষমতা দখল রাজ্যের বাইরের এবং ভেতরের অনেকেরই ভাল লাগে নি; তাকে মন থেকে মেনে নিতে পারে নি। চাচের মৃত্যুর পর রাজা হন তার কনিষ্ঠপুত্র দাহির। এ কথা সত্য যে ব্রাহ্মণ রাজারা সুশাসক ছিলেন না, নিন্যবর্ণের মানুষ আর বৌদ্ধদেরকে নানাভাবে নিপীড়ন করতেন। রাজ্যের গণ্যমান্য মানুষও রাজার বিরোধিতা করতেন। তাই মুসলমান বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় রাজা দাহির রাজ্যের ভেতর-বাহির থেকে তেমন সহযোগিতা পান নি। ফলে খুব সহজেই তিনি পরাজিত হন। সর্বকালেই রাজারা ক্ষ্যাপা ষাড়; তাদের একট্রু-আধটু টুসঢাস খেয়ে চলাই যেন সাধারণ প্রজার নিয়তি! কিন্তু ধাড়ের মুখ থেকে হঠাৎ যেন আমরা দৈত্যের মুখে পড়লাম, এর টুস দেবার বালাই নেই, খেয়ে সাবার ক'রে দেয়! স্বামী বাড়িতে না ফেরায় রাতে তাকে খুঁজতে বের হলেন আমার ভাসুর, তিনিও আর ফিরে এলেন না। আমরা ভয়ে দরজা-জানালা বন্ধ ক'রে রাখতাম । মাঝে মাঝে জানালা একটুখানি খুলে রাস্তায় তাকালেই টুকরো টুকরো লাশ চোখে পড়তো, রক্ত-মাংসের পচা গন্ধ এসে ঘরের মধ্যে ভয়ে মরছি তখন, আমার মেয়ে আর ভাসুরের ছোট মেয়ে; ভাসুরের বড় মেয়ে তখন শ্বশুরবাড়িতে । ঘরে চাল ব্যতিত আর কোনো খাবার ছিল না, ভাত ফুটিয়ে লবণ দিয়ে খেতাম; তখন প্রতিটা মুহূর্ত যেন সহস্র বছর! একদিন দুপুরে দরজায় দরাম দরাম শব্দ হলো; দরজা প্রায় ভেঙে ফেলে দেখে আমার জা দরজা খুলে দিলো, আমি পালক্কের নিচ থেকে একটুখানি উকি দিয়ে দেখি যে একজন মুসলমান সৈন্য জা'র চুলের মুঠি ধ'রে তাকে বাইরে ১২২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।