শিকড়ের কথা জানা আমার দায়িত্ব। শিকড়ের প্রতি যার আগ্রহশ্রদ্ধা নেই সে তো এক উন্মুল চেতনার মানুষ; সহজেই পতিত কিছু দ্বারা প্রভাবিত হয়; নিজেকে হারিয়ে ফেলে পতিত-পঙ্কিল স্রোতে । বেশ কিছুক্ষণ পেরিয়ে যায় নীরবে । তার বাম হাত আমার কীধে, ডান হাত মাথায়; দৃষ্টি শূন্যে । তারপর ঝিঁঝির আবহসংগীত ছাপিয়ে ধ্বনিত হয় তার কণ্ঠস্বর, “আমার স্বামী দেবল বন্দরে কাজ করতেন । বন্দরের কাছেই আমার বাবার দোকান ছিল; সেই সূত্রেই বাবার সঙ্গে তার পরিচয় এবং আমাদের বিয়ে। আমাদের সংসার সুখের হয়েছিল, একসময় কোল আলো ক'রে এলো আমার মেয়ে, তারপর ছেলে। সন্তানেরা বড় হলো, পাঠশালায় লেখাপড়া শিখতে লাগলো । ততোদিনে শ্বশুর গত হয়েছেন। সংসারে অভাব ছিল না; স্বামী, শাশুড়ি, ভাসুর, বড় জা, তাদের দুই মেয়ে আর আমাদের এক মেয়ে এক ছেলেকে নিয়ে যৌথ সংসারে তখন উপচে পড়া সুখ! ভাসুরের বড় মেয়ের তখন সবে বিয়ে হয়েছে, আমার মেয়ে অমলার বিয়ের দিনক্ষণও ঠিক, ভেবেছিলাম দু-তিন বছরের মধ্যে ছেলেটাকেও বিয়ে দিয়ে টুকটুকে একটা বউ আনবো ঘরে; তার আগেই আমাদের সব শেষ গেল! আমার হাতটা নিজের গালে চেপে ধ'রে তিনি নিঃশব্দে কাদেন, তার চোখের জলে আমার হাত ভিজে যায়। আমি জানি এইসব কথা তুললে তার ব্যথা চাগাড় দিয়ে উঠবে, কিন্তু আমাকেও যে জানতে হবে আমার শিকড়ের কথা । আমি তার হাটুতে কপাল ঠেকাই, আমার চোখ থেকে জল গড়িয়ে নাক বেয়ে পড়ে তার হাটুর কাছের শাড়িতে । কিছুক্ষণ পর তিনি আমার মাথায় হাত বুলান, চোখের জল মুছে আমি মাথা তুলি। বলেন, “মুসলমানরা যেদিন হামলা চালালো সেদিনও আমার স্বামী কাজে গিয়েছিলেন বন্দরে, তারপর আর আমাদের দেখা হয় নি কোনোদিন। রাজার সৈন্যরা প্রতিরোধ করেছিল সামলাতে পারে নি তারা। প্রথম তিনদিন ওরা মহাতাণ্ুব চালায় দেবলের বুকে! সামনে যাকেই পেলো তাকেই হত্যা করলো, ধড় থেকে মাথা নামিয়ে শরীর ছিন-ভিনন ক'রে ফেললো । ধন-সম্পদ লুগ্ঠন ক'রে বাড়ি-ঘরে আগুন দিলো, মন্দির-ব্থিহ ধ্বংস করলো, মুসলমান, সতেরো বছরের বেশি বয়সের অধিকাংশ পুরুষদের ধ'রে ধ'রে কচুকাটা করলো, সতেরো বছর পর্যন্ত ছেলেদের বানালো ক্রীতদাস; সকল মেয়েদেরকে বানালো যৌনদাসী । এমন সর্বভূক যুদ্ধ দেবলের মানুষ তো বটেই সারা ভারতের মানুষও কোনোদিন দেখেছে কি- না সন্দেহ। ভারতেও তো কখনো কখনো যুদ্ধ হতো রাজ্যে রাজ্যে; কিন্তু সে যুদ্ধ করতো রাজার সৈন্যরা, মেয়েদের সর্বনাশ করা তো দূরের কথা ইচ্ছাকৃত সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতিও তারা করতো না। যুদ্ধে যে রাজা জিততো সে-ই লালন-পালন করতো প্রজাদের । রাজা বদলালেও নতুন রাজা বিদ্বেববশত প্রজা উচ্ছেদ বা দমন-পীড়ন করতো না, রাজ্য শাসনেও বিরাট কোনো পার্থক্য চোখে পড়তো না। তবে এমন সর্বভুক যুদ্ধের কথা আমরা ১২০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।