দূষণ! মশারিটা উচু ক'রে চটজলদি বিছানা থেকে নিচে নামি । চটজলদি না নেমে কী উপায় বারান্দায় গিয়ে দীড়াই। উহ, সাইমুম, সাইমুম! বাপরে বাপ, কী শব্দ! কী বাজায় ওরা? তিনতলার বারান্দা থেকে গলিতে তাকাতেই মূর্তিমান ছয়জন শব্দদৈত্যগুলোকে দেখতে পাই রাস্তার লাইটের আলোয়; যারা বংশপরম্পরায় মস্তিষ্কের কোষে বহন করছে সাইমুম, বুকে ধারণ ও লালন করছে সাইমুম! দু'জনের হাতে দুটো জলের জার, তারা বা-হাতে জারের গলার কাছটায় ধ'রে ডানহাতের চ্যালাকাঠ দিয়ে দুদ্দাড় পেটাচ্ছে; দু'জনের হাতে দুটো ছোট ভুভুজেলা, অল্প বিরতি দিয়ে তারা বাজাচ্ছে; বাকি দু'জনের মধ্যে যার হাতে সরু লাঠি সে লাইটপোস্টে বারি মারছে, অন্যজন শুধু সাথে গলা মিলাচ্ছে, “সেহেরি খাওনের সময় অইচে, উইঠ্যা পড়েন! ছয়জনের মধ্যে চারজন আমার মুখচেনা; আমাদের বকের নয়, ডি বকে কয়েকটা টিনশেড বাড়ি আছে, ওখানেই থাকে ওরা । তিনজনের উদোম শরীর, পরনে লুঙ্গি; দু'জনের গায়ে জামা, পরনে হাফপ্যান্ট; একজনের গায়ে স্যান্ডো গেঞ্জি, পরনে হাফপ্যান্ট । ওরা অনর্গল শব্দ আর চিত্কার করতে করতে এগিয়ে যায় গলির আরেক মাথার দিকে, তীরের ফলার মতো শব্দ আঘাত হানে আমার মন্তিক্কে। শব্দের সাইমুমে আমার শ্রবণানুভূতি আচমকাই আমার মুখ থেকে উচ্চারিত হয়, “অসভ্য বর্বরের দল! রাত আড়াইটা বাজে; এটা মধ্যযুগ নয়, উনবিংশ কিংবা বিংশ শতাব্দীও নয় যে এমন বীভৎস শব্দ সৃষ্টি ক'রে সেহেরি খাওয়ার জন্য মানুষকে জাগিয়ে দিতে হবে। প্রত্যেকটা বাড়িতে ঘড়ি-মোবাইল আছে; তাতে এলার্ম দিয়ে রাখা যায়। এই একবিংশ শতাব্দীতে এসে আর অভ্দ্রচিতও বটে । যখন বাড়িতে বাড়িতে ঘড়ি-মোবাইল ছিল না, তখন হয়তো ধার্মিক মুসলমানদের এর প্রয়োজন ছিল। তখন জীবনও আজকের মতো এতোটা গতিময় এবং জটিল ছিল না; সকাল পাচটা-ছয়টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো ক'রে প্রস্তুত হ'য়ে মানুষকে ছুটতে হতো না যানজট পাড়ি দিয়ে অফিস কিংবা ক্লাসের উদ্দেশ্যে । এই রাত আড়াইটার সময় সবার ঘুম ভাঙানোর কোনো মানে হয় না, কেননা সবাই রোজা থাকে না। শিশুরা রোজা থাকে না, বেশিরভাগ বাল্য-কৈশোরের ছেলেমেয়েরা রোজা থাকে না, অনেক অতিবৃদ্ধ কিংবা অসুস্থ মানুষও রোজা থাকে না, অনেকে এমনিতেই রোজা থাকে না, এছাড়া অন্যান্য ধর্মের কিংবা ভিন্ন মতাদর্শের মানুষও রোজা থাকে না। অবশ্য অন্যান্য ধর্মের কিংবা ভিন্ন মতাদর্শের মানুষকে এদেশের অধিকাংশ সংখ্যাগ্তরু মুসলমান গণনার মধ্যেই ধরে না; তাদেরকে দয়া-দাক্ষিণ্য আর করুণার পাত্র ভাবে! সংখ্যালঘু সম্প্রদায় অথবা আলাদা মতাদর্শী মানুষকে শারীরিক এবং মানসিকভাবে পীড়ন না ক'রে কিংবা তাদেরকে বিরক্ত না ক'রে কীভাবে একসাথে পাশাপাশি চলতে হয় তা এদেশের ১২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।