Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞানদাস যে ভূলে গেছে মানবতা; মানবতার পক্ষে না লিখে লিখছে হত্যাকারী, লুগ্ঠনকারী, ধর্ষকের প্রশস্তিগাথা! যে জাতির কবি শাসকের গোলাম; সে জাতি তো উন্ত্ত, উদ্ভ্রান্ত, হিংন্ন, লোভী, ধর্ষক, রক্তপিপাসু, পথভ্রষ্ট হবেই! অনেক রাত, ঝিঝির খেয়াল ব্যতিত চতুর্দিক সুনসান। আমি বাগানে কীঠালগাছের নিচে ঘন অন্ধকারে জলচৌকির ওপর ব'সে আছি সত্যবতীদেবীর অপেক্ষায়, যিনি আমার মায়ের বহু প্রজন্ম আগের পূর্বসূরি; যার সঙ্গে কথা বলার জন্য উদ্ত্রীব হয়ে আছি। কিন্তু তিনি দেরি করছেন কেন বুঝতে পারছি না। অর্জুন সংবাদটা ঠিক মতো দিতে পেরেছে তো, নাকি তিনি সংবাদ পেয়েও আসার সুযোগ পাচ্ছেন না? অন্ধকারে বসে বারবার পথের দিকে তাকাই, আমার ভাবনা জুড়ে কেবলই তিনি, দৃষ্টিজুড়ে জানালায় দণ্ডায়মাণ তার মুখচ্ছবি। একসময় অনুজ্ল চাদের কৃপণ আলোয় গিয়ে দাড়াই। তিনি আমার ছোয়ার দূরত্বে এসে দীড়ান। তিনি কেমন আছেন, এই প্রশ্ন করা উপহাসের নামান্তর । তাই একবারেই বলি, 'আমি আপনার উত্তরসূরির পুত্র ।” তিনি কথা বলেন না, অনুজ্ল টাদের আলোয় আমরা একে-অন্যের মুখের দিকে তাকিয়ে থাকি; মনে হয় চাদের আলো যদি আরেকটু বৃদ্ধি পেতো, যদি আরেকটু স্পষ্ট দেখতে পেতাম তার চোখ-মুখের অভিব্যক্তি। তিনি আমার মাথায় হাত রাখেন, অল্প আলোতেও আমি দেখতে পাই তিনি চোখ বুজে আছেন। আমি তার স্পর্শের আনন্দে অভিভূত হয়ে তাকিয়ে থাকি । মনে হয় তাকে আমি বহুকাল আগে থেকেই চিনি, তার এই স্পর্শ নতুন নয়; আমার মা যখন ছেলেবেলায় আমাকে খাইয়ে-পরিয়ে যত্র করতেন, আদর করতেন, তখন সেই যত্রে-আদরে এই হাত দুটিরও অদৃশ্য উপস্থিতি থাকতো; তার গায়ের গন্ধ ঠিক আমার মায়ের গায়ের গন্ধের মতোই! বেশ কিছুক্ষণ পর তিনি আমার মাথা থেকে হাত নামিয়ে নিলে আমি জলচৌকিখানা নিয়ে তাকে বসতে দিই কীঠালগাছের ঘন অন্ধকারের বাইরে; তিনি বসেন, আমি বসি তার পায়ের কাছে মাটিতে । জলচৌকির একদিকে স'রে তিনি আমাকেও বসতে বললে বলি, “আপনি বসুন, মাটিতে আমার অসুবিধে হচ্ছে না ।' আমার ডান হাতখানা দু-হাতে ধরে কোলের কাছে নিয়ে তিনি তাকিয়ে থাকেন আমার দিকে; যেন দেখছেন আর আমার অন্তরাত্বা পাঠ করছেন! নিজের অদম্য কৌতুহল নিবারণে আমি তার পাঠে বির ঘটিয়ে বলি, “আপনি এখানে কতোদিন আছেন? তখন থেকেই এখানে আপনার আপনজন কেউ আছেন? মুখ থেকে শব্দ নয়, যেন বুকের দীর্ঘশ্বাস বেরোয়, না ।' “কেন জানতে চাও এসব কথা? ১১৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।