মেয়েদের আর ছোটদেরকে দাস-দাসী বানিয়েছে । আমার মা কোথায় আছে আমি জানি না, মনে হয় আর কোনোদিন আমি আমার মাকে দেখতে পাব না।' কেঁদে ফেলে অর্জন। আমি ওর পিঠে সান্ত্বনার হাত রাখি, মুখে বলার মতো কোনো ভাষা খুঁজে পাই না। চৌদ্দ-পনের বছরের কিশোর, যার এখন দুষ্টুমি আর খেলাধুলা করার বয়স, পাঠশালায় লেখাপড়া করার বয়স, অথচ সে এখন বাবা-মাকে হারিয়ে এক কবির সেবাদাস- যৌনদাস হয়ে জীবন কাটাচ্ছে; একে সান্তনা দেবার মতো শব্দ বা ভাষার কি জন্ম হয়েছে বেশ কিছুক্ষণ পর বলি, 'এই বাড়িতে একজন নারী আছেন, বয়স চল্িশের মতো, মাথায় লম্বা চুল, গায়ের রঙ উজ্ভ্বল শ্যামবর্ণ; শাড়ি প'রে এঁ পূর্বদিকের জানালার কাছে আমি তাকে দাড়িয়ে থাকতে দেখেছি, তুমি চেন তাকে? “চিনিতো, সত্যবতী মাসি ।' তিনি এখানে কী করছেন? “তিনিও একজন দাসী |, “আমি তার সঙ্গে কথা বলতে চাই । তুমি এই সংবাদটি তাকে দিতে পারবে? হ্যা, পারবো ।” “আমি রাতে তার জন্য এখানে অপেক্ষা করবো, তিনি যেন এখানে আমার সঙ্গে দেখা করেন । “আপনি তার কী হন? “আমি তার আত্মীয়। তুমি খবরটা সাবধানে দিও, কেউ যেন বুঝতে না পারে । উড রারবে নালা গোরিনো মাসি অন বনি রাই নইলে বুড়ো কবিটা আবার বকবে।' “আচ্ছা, যাও । “আপনার বসার জন্য একখানা জলচৌকি রেখে যাচ্ছি ।” 'জলচৌকি রেখে গেলে কেউ কিছু বলবে না? “বললে বলবো ভূলে ফেলে এসেছি । মাসি আপনার কাছে এলেও বসতে পারবে । বেশিক্ষণ দাড়িয়ে থাকলে মাসির কষ্ট হয়, আবার মাটিতে বসতেও কষ্ট হয় ।” জলচৌকিখানা রেখে অন্য সবকিছু গুছিয়ে নিয়ে চ'লে যায় অর্জূন। রাজার ভাগ্নে, সকলের আদরের দুলাল; বাবা-মা হয়তো মহাভারতের অর্জুনের নামে ওর নাম রেখেছিল অর্জুন, তারা হয়তো ভেবেছিল ছেলে বড় হ'লে অর্জুনের মতোই বীর হবে; অথচ সেই ছেলে আজ একজন কবির ক্রীতদাস-যৌনদাস; যে কবি কিনা তারই পিতা আর আত্মীয়-স্বজনের হত্যাকারী শাসককে খুশি করতে শব্দের পর শব্দ সাজিয়ে লিখছে স্ততিগাথা, প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে জিহাদিদেরকে! হায়, কবি এতোটাই বিবেকহীন নির্লজ্জ আর শাসকের পদলেহনকারী ১১৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।