জোহরা হাত কপালে ছুইয়ে বলে, 'সোবহানাল্লাহ, সোবহানাল্লাহ, শুকরিয়া ! কপালে চুমু খেয়ে তার চুলে নাক গুঁজে গন্ধ শুঁকে বলেন, “আশ্চর্য তোমার শরীরের ত্বাণ! চলো, প্রিয় বাদী আমার ।" কবি জোহরাকে ডানপাশে রেখে তার পিঠের ওপর দিয়ে হাত নিয়ে পেটের ডানপাশে বীনার তারের মতো আঙুলের স্পন্দন করতে করতে হাটতে শুরু করেন; তারপর হঠাৎ মাথাটা পিছনে ঘুরিয়ে নাসিরউদ্দিনের মুখে দৃষ্টি রেখে বলেন, “শিরোপা পেলে আমি আমার কথা রাখবো নাসিরউদ্দিন!" ঘাড় ফিরিয়ে পুনরায় একইভাবে হাটতে শুরু করেন বাসগৃহের দিকে । নাসিরউদ্দিন পাখা নামিয়ে রেখে কবির লেখার উটের চামড়া এবং কালি-কলম গোছাতে থাকে । আমি কাঠালগাছের শাখা থেকে ভূমিস্পর্শ করা মাত্র মানুষ হয়ে যাই, আমাকে দেখে নাসিরউদ্দিনের হাত থেমে যায়, হয়তো কিছুটা চমকায়ও । বলি, তোমার নাম নাসিরউদ্দিন? ও নীরবে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, বুঝিবা ভয়ে। আমি ওকে আশ্বস্ত করি, “আমাকে ভয় পেয়ো না। আমি জানি তুমি নাসিরউদ্দিন ।" হ্যা-সূচক ঘাড় নেড়ে ও। “তোমার বাবার নাম? ও একইভাবে চুপ ক'রে আমার মুখের দিকে তাকিয়ে থাকে । আমি আবার জিজ্ঞাসা করি, বলো, তোমার বাবার নাম কী? নাসিরউদ্দিনের চোখে জলের জোয়ার, হয়তো এখনই ঝ*রে পড়বে । মাটির দিকে মাথা নামিয়ে বলে, চন্দ্রদেব।' সত্যিই ও এখন নাসিরউদ্দিন নয়, অর্জন। হয়তো সকলের সামনে ওকে নাসিরউদ্দিন হয়ে থাকতে হয়, কিন্তু একা হলেই ওর ভেতরের অর্জন সত্তা চাগাড় দিয়ে ওঠে । অর্জুনের চোখ থেকে দু-ফৌটা জল ঝুপ ক'রে ঝ'রে পড়ে মাটিতে । বলি, “কবিতা শুনে কষ্ট পেয়েছো?' ঘাড় নেড়ে জানায়, হ্যা । “কবিকে খুশি করতে ভাল বলেছ? হ্যা, নইলে মারতো।' এখানে তোমার আপনজন কেউ নেই? না, আমার বাবাকে সৈন্যরা মেরে ফেলেছে; আমার মামার মাথা কেটে খলিফার কাছে পাঠিয়ে দিয়েছে । আর বুড়ো কবিটা সেইসব কথাই লিখেছে ওর কবিতায় ।' “মহারাজ দাহির তোমার মামা? ১১৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।