Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু এই আদরে দাসীটির মুখশ্রীতে কোনো পরিবর্তন ঘটে না, বরং মুখশ্রীতে ভেসে ওঠে গোপন ব্যথার সুক্ম আত্তরণ। কবির বুকে মাথা রেখেও সে নির্লিপ্ত । কবি তার মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, নার্গিস, প্রিয় বাদী আমার, তোমাকে কখনও হাসতে দেখি না কেন, তুমি কি এখনো তোমার কাফের আব্বা-আম্মার কথা মনে ক'রে কষ্ট পাও? তাদেরকে ভুলে যাও নার্গিস, তারা অবিশ্বাসী কাফের ছিলো, তারা মূর্তি পূজারি ছিল, তাই তোমার আব্বাকে হত্যা করা হয়েছে আর তোমার আম্মাকে উম্মতের সেবার জন্য কোথাও পাঠানো হয়েছে। তোমার আব্বা নিশ্চয় এখন দোজখের আগুনে জ্বলছে । তুমি এখন মুসলমান, ন্যায় ও সত্য ধর্মের পথে এসেছো; পুরনো দিনের কথা ভুলে যাও আর নতুন ক'রে বাচো। কাফের আব্বা- আম্মার কথা ভেবে কখনোই মন খারাপ করবে না, চোখের জলও ফেলবে না; তাহলে আল্লাহ্‌ তোমার ওপর নাখোশ হবেন । খুশ দিলে থাকো আর আমার সেবা করো প্রিয় বাদী ।' নার্গিসের দু-চোখের পাতায় চুম্বন ক'রে বলেন, যাও 20555555544 টর ] নার্গিস এখনো গোলাপের কুড়ি । দু-তিন বছর পর ও বসরাই গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে রোশনাই ছড়াবে! আল্লাহ্‌ যেন ততোদিন আমাকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমি রা জাত যে পুত্র একদিন পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা রচনা করবে; বিন কের “ইনশাল্লাহ্‌। করেন, আবার কখনো নিচুম্বরে কখনো গলা ছেড়ে আবৃত্তি করেন। থেকে থেকে নিজেই প্রশংসা করেন নিজের কবিতার আবার কখনো নাসিরউদ্দিনের কাছ থেকে প্রশংসা আদায় ক'রে নেন। দীর্ঘক্ষণ লেখার পর অন্য একজন দাসী এসে কুর্নিশ ক'রে জানায়, “গোসলের পানি প্রস্তুত দাসীর বয়স চৌদ্দ-পনের, গায়ের রঙ প্রায় ফর্সা এবং সুন্দরী । পরনে শাড়ি, তার স্ফীত পেটে দৃষ্টিপাত করলেই বোঝা যায় যে সে চার-পাঁচ মাসের পোয়াতি। সদ্য ম্লান করায় তাকে যেমনি ফ্লিগ্ধ লাগছে, তেমনি গা থেকে একটা ঘ্লি্ধ গন্ধও ছড়াচ্ছে বাতাসে । তাকে দেখেই বোঝা যায় যে সে কোনো সন্ত্রান্ত ঘরের মেয়ে । কৰি প্রথমে তার মুখের দিকে তাকান, তারপর মাথা থেকে পা অবধি দৃষ্টি বুলিয়ে মৃদু হেসে বলেন, “জোহরা, আমার একবার কঠিন পীড়া হয়েছিল, কিন্তু আল্লাহ তখন আমাকে বেহেশতে তুলে নেন নি কেন জানো? ভারতীয় মেয়েদের সেবা গ্রহণ করার জন্য, তাদের গর্ভে সন্তান উৎপাদন করার জন্য। তোমরা ভারতীয় মেয়েরা অপার সৌন্বর্ষের অধিকারী, তোমাদের শরীর আমার কাছে এক মহাবিষ্ময়; তোমাদের স্পর্শে দেহাভ্যন্তরে বয়ে যায় সাইমুম! ম্লানের পরে তোমাকে অপূর্ব লাগছে জোহরা !? ১১৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।