Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

নাসিরউদ্দিন পুনরায় পাখা হাতে নিয়ে কবিকে বাতাস করতে থাকে । মুখে হাসি ছড়িয়ে কবি নাসিরউদ্দিনের উদ্দেশে বলেন, “শিরোপা পাব বলছো, নাসিরউদ্দিন? “আলবত পাবেন, আলবত পাবেন । নাসিরউদ্দিন “আলবত আপনি তাদের চেয়ে বড় কবি। গেল সপ্তাহের কবিতার আসরেও তো তারা আপনার কাছে হেরে গেছে! জী কাছে এসো ।' কবি তার বাম হাত ধ'রে কাছে বসিয়ে বাঁ হাতে তাকে নিজের শরীরের সাথে ঘনিষ্টভাবে জড়িয়ে ধ'রে কপালে চুম্বন করেন, এরপর চুম্বন করেন দুইগালে এবং ঠোটে । তার চুল আঘ্রাণ ক'রে বলেন, “তুমি আমার সবচেয়ে প্রিয় নোকর, ইহজগতের গেলমান; আমি যদি জীহাপনার কাছ থেকে শিরোপা পাই তাহলে একরাত নয়, তোমাকে তিনরাতের জন্য দাসী কিংবা দাসী নয়, তোমাকে উপহার দেব প্রিয় গেলমান আমার!” পুনরায় নাসিরউদ্দিনের কপালে ও মাথায় চুম্বন ক'রে চিবুকে আঙুল ছুঁইয়ে বলেন, “যাও, খুশ দিলে আমাকে হাওয়া করো প্রিয় আমার ।' দেন। কবির কবিতাগুলো না মানবপ্রেমের, না ঈশ্বরপ্রেমের, না প্রকৃতিপ্রেমের; সকলই শাসকপ্রেমের কসিদা। গত বর্ষায় সিন্ধু জয় করা, সদ্য যৌবনে পা দেওয়া শাসক মোহাম্মদ বিন কাশিমের স্ততিগাথা; অন্যান্য যোদ্ধাদের স্তুতিগাথা। কীভাবে তারা বীরত্ব দেখিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছে, ভারে রিনা বেকে দানার বিলের কীভাবে কাফেরদের মন্দির এবং মূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছে, কীভাবে কাফের রাজা দাহিরের মস্তক ছিনন ক'রে মস্তকের সাথে লুগ্ঠিত মূল্যবান সামন্ত্রী এবং রূপবতী নারী ও ক্রীতদাস উপহারস্বরূপ দামেক্ষে পাঠানো হয়েছে খলিফা আল-ওয়ালিদের নিকট ইত্যাদি যৌনদাসীতে রূপান্তরিত হওয়া এবং তাদের সঙ্গে রতিসুখ বিষয়ক! একটু পর এক বালিকা দাসী দু-পাত্র মদ নিয়ে আসে, নত হয়ে কবির লেখার জলচৌকির পাশের আরেকটি জলচৌকির ওপর নামিয়ে রাখতেই কবি দুই হাতে তার মুখমণ্ডল ধ'রে কপালে ও ঠোটে চুম্বন ক'রে গাল টিপে দেন, তারপর তাকে বুকের সাথে জড়িয়ে ধরেন, ১১৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।