দাড়ি-গোফের আশি ভাগই সাদা, মাথায় সাদা পাগড়ি, গায়ে সাদা আলখাল্লা। কিছুক্ষণ পর বেশ তৃপ্তির সঙ্গে কলমটি রেখে আবৃত্তি করতে থাকেন লেখাগুলো । বুঝতে পারি যে তিনি একজন কবি। পর পর কিছু পংক্তি আবৃত্তি করার পর তার চোখ-মুখ উজ্ভ্বল হয়ে উঠে, দারুণ উদ্যম আর উচ্ছ্বাসে তিনি পরবর্তী পংক্তিগুচ্ছ আবৃত্তি শুরু করেন_ উঠিয়েছে মোহাম্মদ বিন কাশিমের শৌর্য । কাফেরের নাপাক জমিনে ধ্বনিত হয়েছে পাক আল্লাহ্র নাম মোহাম্মদ বিন কাশিমের তলোয়ারেই বেঁচে থাকবে ইসলাম। কাফেরের রক্তে লিখে আল্লাহ'র নাম মোহম্মদ বিন কাশিম রেখেছেন নবীজির সম্মান। বসন্তের কোকিলের কণ্ঠেও আজ শুনি যার নাম সেই মোহাম্মদ বিন কাশিমকে হাজার সালাম । আবৃত্তি শেষ হ'লে কবি বিপুল উচ্ছ্বাসে নিজের মুষ্টিবদ্ধ ডানহাত উর্ধে ছুড়তে ছুড়তে প্রায় চিৎকার ক'রে ওঠেন, 'মারহাবা! মারহাবা ! পেরেছি! কেমন হয়েছে নাসিরউদ্দিন? “মারহাবা, মারহাবা; খুব ভাল, খুব ভাল ।” নাসিরউদ্দিন নামক সুদর্শন কিশোর ক্রীতদাসের চোখ থেকে অশ্রু গড়ালেও কবি তা দেখতে পাচ্ছেন না! 'জাহাপনার ছন্দ হবে বলছো? “খুব হবে, শিরোপা দেবে আপনাকে 1” আমিও তোমাকে শিরোপা দেব; একরাতের জন্য দাসী সালমাকে তুমি পাবে, তোমার ইচ্ছে মতো সালমা তোমাকে সেবা করবে! নাসিরউদ্দিনকে চুপ থাকতে দেখে কবি বিরক্ত হয়ে বলেন, 'আহ্ তোমাকে কতোবার বলেছি যে কোনো সুংসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়! নাসিরউদ্দিন দ্রুত উচ্চারণ করে, “আলহামদুল্লাহ্... আলহামদুল্লাহ্... “আলহামদুল্লাহ্ নয়, নালায়েক; আলহামদুলিল্লাহ্! অপাউন উক্ত চিতকার মুখে আনতে পারে না! তিনবার বলো, আলহামদুলিল্লাহ্... ! নাসিরউদ্দিন খুব সাবধানে উচ্চারণ করে, "আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ্।' কবি কয়েক মুহূর্ত নীরবে নিজের লেখায় চোখ বুলান, দুটি সংশোধন করেন, তারপর পুনরায় কিছু পংক্তি আবৃত্তি করার পর ওপরে দু-হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলেন, শুকরিয়া, শুকরিয়া, আপনার অশেষ মেহেরবানি; আমিন! কবির দেখাদেখি পাখা মাটিতে নামিয়ে রেখে নাসিরউদ্দিনও দু-হাত ওপরে তুলে আকাশের দিকে তাকিয়ে বলে, “শুকরিয়া, শুকরিয়া, আপনার অশেষ মেহেরবানি; আমিন! ইস্টিশন ইবুক ১১৪
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।