Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

উড়তে উড়তে আমি একজন পদাতিক যোদ্ধার অন্দরমহলের বারান্দার রেলিংয়ের ওপর গিয়ে বসি। যোদ্ধা বাড়িতে নেই; আছে দামী রত ও ্বর্ণালঙ্কারে সজ্জিত তার চারজন পত্রী, সাধারণ একজন বালকের মতো দেখতে কিন্তু তার সাজগোজ অনেকটা নারীদের মতোই । বাড়িতে বিপুল বিত্ত-বৈভব। বাড়ির বাইরের মহলে বল্লম হাতে পাহাড়ায় রয়েছে তিনজন ক্রীতদাস । একজন পদাতিক যোদ্ধার এতো দাস-দাসী, বিভ্ত-বৈভব; তাহলে আরো বড় যোদ্ধাদের না জানি কী অবস্থা! আমি একজন বড় মাপের ঘোড়সওয়ার যোদ্ধার বাড়ির আমগাছে গিয়ে বসি। বাড়ির আভিজাত্য দেখে আমার চোখ ধাধিয়ে যায়; দামী আসবাপত্র, বাসন-কোসন, পত্রী, দাস- দাসীর যেন অভাব নেই! এরপর আমি সেনাপতির বিশাল প্রাসাদের এদিক-সেদিক উকি দিই; অসংখ্য পত্রী, যৌনদাসী আর দাস-দাসীর বহর দেখে আমার বেহুশ অবস্থা! আমি এলোমেলোভাবে উড়তে থাকি যোদ্ধা আর পদস্থ আরবীয়দের বাড়ির ওপর দিয়ে । একটা ব্যাপার আমাকে বিস্মিত করে-খতুবতী নারী মাত্রই গর্ভবতী; তা সে বয়স তেরো হোক কিংবা তেতাল্িশ, পত্রী কিংবা দাসী! একসঙ্গে এতো নারী গর্ভবতী হবার কী রহস্য! পত্বীরা অন্দরমহলে উচু পেট নিয়ে হাটছে, খাচ্ছে, দাস-দাসীদের সেবা গ্রহণ করছে; দাসীরা উচু পেট নিয়ে মালকিনের সেবা এবং দৈনন্দিন কাজকর্ম করছে! উড়ে যাবার সময় একটা বাড়ির জানালায় চোখ পড়তেই আমি ফিরে এসে বসি জানালা থেকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছেন খোলা চুলের বছর চল্লিশের এক নারী; পরনে শাড়ি, গায়ে কিছু নেই। বুকে শাড়ির আগল থাকলেও অনাবৃত তার উজ্্বল শ্যামবর্ণ চিকন বাহু আর স্ফীত পেটের অংশবিশেষ, যথারীতি তিনিও গর্ভবতী! আমি তার চোখ চিনি, বাসনায় আমি পেয়ারা গাছ থেকে ভূমিতে নামতে যাব এমন সময় আমাকে হতাশ ক'রে এক যুবতী এসে তাকে ডেকে নিয়ে যায় অন্য কক্ষে । আমি এদিকে-ওদিকে উকি দিয়েও তাকে আর দেখতে পাই না। কিন্ত দেখা যে আমাকে করতেই হবে, আবার কখন তাকে একা পাব সেই অপেক্ষায় এগাছ-ওগাছ করছি এমন সময় চোখ পড়ে এই বাড়িরই পিছন দিকের বাগানে, একজন প্রৌঢ় শীতলপাটিতে ব'সে সামনের জলচৌকির ওপর ঝুঁকে কিছু লিখছেন করছে এক সুদর্শন কিশোর, আমার বুঝতে অসুবিধা হয় না যে কিশোরটি প্রৌঢের ক্রীতদাস। আমি উড়ে গিয়ে বসি তাদের মাথার ওপরের কাঠাল গাছের শাখায়। প্রৌঢ় একটু পরপর কালির পাত্রে কলম চুবিয়ে উটের চামড়ায় একমনে লিখছেন; এখন বসন্তকালের শুরু, এলোমেলো বাতাস বইছে, তেমন গরম লাগছে না তবু কিশোর অনবরত তার মনিবকে বাতাস ক'রে চলেছে । আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি প্রকে; দুধে আলতা তার গায়ের রঙ, ১১৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।