Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

বিশাল মসজিদ । ভারতীয় নব্য মুসলমান ক্রীতদাস কারিগররা ত্রস্ত হয়ে ব্যন্ত হাতে মসজিদ নির্মাণের কাজ করছে; নিকট অতীতে এদের কাউকে অজিত থেকে আজিজ, কাউকে নকুল থেকে কবিরুল করা হয়েছে । আজিজ-কবিরুলদের বিশ্রামের কোনো সুযোগ নেই, যেনবা নেই ক্ষুধা-তৃষ্ঠাও! কেবল কাজ করার জন্যই তাদের জন্ম হয়েছে, এক মনে তারা কাজ করছে। অপেক্ষাকৃত উচ্চ মর্যাদার আরব ক্রীতদাসরা চাবুক হাতে তাদের ওপর নজরদারি করছে। শারীরিক দুর্বলতার কারণে কাজে ধীরগতি বা সামান্য কোনো ভুল-ত্রুটি হলেই মাটিতে ফেলে কাউকে কাউকে পা দিয়ে পিষছে তাদের কওমের ভাইয়েরা! আলগখাল্লা-মাথায় পাগড়ি প'রে হাটতে থাকি । কিছুক্ষণ হাটার পর আমার সামনে পড়ে একটি ক্রীতদাসের বহর; আমি পথ ছেড়ে দীড়াই একটা গাছের আড়ালে । চামড়ার ফিতে দিয়ে ক্রীতদাসদের হাত পিছমোড়া ক'রে বাধা, কারো কারো হাতে-পায়ে লোহার বেঁড়ি পড়ানো । তাদের মধ্যে নারী এবং পুরুষ উভয়ই আছে, আছে অল্প বয়সী বালক-বালিকা ও শিশু । শরীরে জীর্ণ পোশাক, শরীরের অনাবৃত অংশে চাবুকের লালচে লম্বা দাগ । সকলেই ক্লান্ত, ক্ষুধা-তৃষ্ঠায় কাতর; অপেক্ষাকৃত দূর্বলরা খুব কষ্টে দলের অন্যদের সঙ্গে তাল মিলিয়ে হাটছে চাবুকের ঘা খেতে খেতে, অশ্রুশূন্য শুষ্ক তাদের চোখ, গালে ময়লা কাটা শুকনো অশ্রুরেখা । কথায় কান পেতে বুঝতে পারি যাত্রাপথে এই বহরটির সাথে আরো কয়েকটি বহর যোগ হবে। তারপর একত্রিত বিশাল বহরটিকে নিয়ে যাওয়া হবে প্রথমে বাগদাদে, কিছু বিক্রি করা হবে বাগদাদের দাসবাজারে; অবশিষ্ট দাসদের পাঠানো হবে দামেক্ষে। টানা দু-দিন আমি কখনো মুসলমানের বেশে কখনোবা হলদে পাখি হয়ে দেবল নগরীতে ঘুরে বেড়াই আর প্রত্যক্ষ করি মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট । সর্বত্রই প্রায় একই রকম দৃশ্য; কোথাও ক্রীতদাসরা কারখানায় অস্ত্র এবং বর্ম তৈরি করছে, কোথাও তৈরি করছে সোনা- রূপা-তামার অলঙ্কার, কোথাও মাঠ থেকে ফসল কেটে এনে প্রক্রিয়াজাত করছে, কোথাও বস্ত্র কিংবা নিত্য ব্যবহার্য দ্রব্যাদি তৈরি করছে, কোথাও খনন করছে কিংবা ভারী বস্তু বহন করছে; আর সবখানেই তাদেরকে নজরদারি ও নিপীড়ন করছে আরবরা । সর্বত্রই একই রকম নিীড়ন ক্রীতদাসদের ওপর । কোথাও কোথাও নিপীড়ন সহ্য করতে না পেরে মানসিকভাবে দুর্বল কোনো ক্রীতদাস আত্মহত্যাও করেছে। এই জনপদে মানুষের দুঃখগাথা ব্যতিত যেন কিছু নেই! ভারতীয়দের মুখে কোনো হাসি নেই, জীবনে কোনো সুখ-আনন্দ নেই; নিজের জীবনটাও তাদের নিজের নেই। সকলেই যেন অপরের জীবনের বোঝা বয়ে চলেছে, আপন দেহের ভেতরে আপনিই নেই! ১১২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।