Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ওঠা একটি কাকের কর্কশ স্বর শুনে আমি অবচেতন থেকে চেতনে ফিরি । দু-চোখ ঝাপসা, কপোল বেয়ে চিবুকে ঠেকেছে জল | আমি সারা ঘরে দৃষ্টি বুলাই-মেঝেতে ছাড়ানো ছিটানো ভাঙা কয়েকটি মাটির স্যাতাপড়া হাড়ি-পাতিল, পচন ধরা কাঠের চিরুনি, কাপড়ের ছেঁড়া টুকরো, একটা ছোট্ট শঙ্খ ইত্যাদি। নিঃশব্দে বেরিয়ে আসি ঘর থেকে। কোথায় আমার পূর্বপুরুষ, কানাই মণ্ডল অথবা কলিমুদ্দি! ডেকে সাড়া পাই না, সারা বাড়ি তন্ন তন্ন ক'রে খুজেও তার দেখা মেলে না। বুঝতে পারি তিনি আর আমার সামনে আসবেন না। আমার দৃষ্টি স্থির হয় উঠোনে প'ড়ে থাকা পুতুলটার ওপর, বউ পুতুল । নিশ্চয় আমার কোনো পূর্বপুরুষের ছোট্ট মেয়ে খেলা করতো পুতুলটা নিয়ে, তুলতুলে হাতে বুকে জড়িয়ে ধ'রে আদর করতো পুতুলটাকে, হয়তো মিথ্যে মিথ্যে বুকের দুধও পান করাতো । আহা, মেয়েটার সম্পর্কে কিছুই জানতে পারি না। আমার পূর্বপুরুষ সম্পর্কে আরো কতো কিছু জানবার বাকি! আমি নিচু হয়ে পুতুলটা স্পর্শ করতেই পুনরায় হলদে পাখি হয়ে যাই! আঙিনায় ঘুরে ঘুরে খুঁটে খুঁটে পূর্বপুরুষের ভিটের কিছু শস্যদানা খাই, নিমগাছের নিচে একটা ভাঙা মৃৎ্পাত্রে জমে থাকা জল পান ক'রে তৃপ্ত হই। তারপর উড়ে গিয়ে বসি কদমগাছের ডালে, শেষবারের আকাশে! যমুনা আরও কতো শত নদ-নদী ও জনপদ; উড়তে থাকি আরো অতীতের দিকে, নিগুঢ় শিকড়ের সন্ধানে । পাহাড়, সমভূমি , মরুভূমির ওপর দিয়ে অনবরত-অবিশ্রান্ত উড়ি আমি এক মুক্ত হলদে পাখি, দু-ডানায় ক্লান্তি ভর করলে জিরিয়ে নিই কোনো পাহাড়ি ঝিরির পাশের তেতুল কি হরিতকী কিংবা নাম না জানা কোনো বৃক্ষশাখায় ব'সে, ঝিরির জল পান ক'রে তৃষ্া মিটাই; কখনো বা বসি কোনো নদীর পারের বটবৃক্ষের ডালে, নিচে নেমে ঠোট ডুবিয়ে আকণ্ঠ পান করি নদীর জল: আবার উড়তে উড়তে ক্লান্ত হ'লে রাজস্থানের তগ্ত মরুভূমির কোনো পাথর চুইয়ে পড়া ফৌটা ফৌটা জলে দূর করি বুকের খরা । তারপর আবার উড়ি কেবলই অতীতের দিকে । উড়তে উড়তে সিন্ধু নদী পেরিয়ে পৌঁছে যাই ৭১৩ খিষ্টাব্দের বসন্তে সিন্ধুর দেবল বন্দরে । বন্দর সংলগ্ন এলাকায় এক পাক উড়ে এসে বসি বন্দরের কাছের এক পুরাতন উচু অশ্বথের মগডালে, কোথাও কোথাও রয়ে গেছে ধ্বংসের চিহ্ন; গত বছর জুন মাসে ব্রাহ্মণ রাজা দাহিরকে পরাজিত ক'রে দেবল নগরী দখল করেছে মোহাম্মদ বিন কাশিম। আমি উড়াল দিই নগরীর ভেতরের দিকে; কোথাও ঘরবাড়ির পোড়া কাঠামো, কোথাও বড় বড় প্রসাদ কিংবা মন্দিরের ধ্ৰংসন্তুপ চোখে পড়ে, কোথাও পুরাতন প্রাসাদের জায়গায় তৈরি করা হচ্ছে নতুন নতুন ইমারত, মন্দিরের জায়গায় নির্মাণ করা হচ্ছে মসজিদ এবং উঁচু মিনার। আমি একটি পিপুলগাছে বসে দেখতে পাই এক জায়গায় বিশাল একটি মন্দির ধ্বংস করার পর সেই মন্দিরের পাথর এবং অন্যান্য মাল-মসলা দিয়ে তৈরি করা হচ্ছে ১১১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।