গেল। ওর পরিবারের কেউ বেঁচে ছিল না তখন, কোনো আত্মীয়-ম্বজনেরও খোঁজ পাওয়া যায় নি। সেই থেকে ও এখানেই আছে, ক্ষুধা পেলে হাটে-ঘাটে কিংবা মানুষের বাড়িতে গিয়ে চেয়ে খায়।? শুনতে শুনতে বুকটা ভার হয়ে যায়, না জানি কতো মানুষের জীবন এমন বিপন্ন হয়েছে নির্মম ইসলামী আগ্রাসনে। কতো জীবন, কতো সম্পর্ক, কতো সংসার, কতো জনপদ ধুলোয় মিশেছে! আমার পূর্বপুরুষদের নাড়িপৌতা ভিটেয় এসে দীড়াই আমরা দু'জন । ঘাস, লতা-পাতায় জঙ্গলাকীর্ণ একটি মাটির বাড়ি। আমার পূর্বপুরুষকে পিছনে ফেলে আঙিনার ঘাস, লতা- পাতার ভেতর দিয়ে আমি এগোই; আঙিনার একপাশে গরুর গাড়ির একটি পুরনো পচন ধরা চাকা, তার ওপরে পিঁপড়ের সারি। পাশেই জবা গাছে ফুটে রয়েছে দুটো রক্তজবা। কাছেই প্রায় বসে যাওয়া তুলসি ভিটে, গাছ নেই, তুলসি ভিটের ওপর স্যাতাপড়া দুটো কড়ি আর একটা তামার পয়সা, নিচে এক টুকরো ভাঙা শাখা । ঘরের সামনে একটা পোড়ামাটির পুতুল। ঘরের দেয়ালের মাটি জায়গায় জায়গায় খসে পড়েছে, দেয়াল বেয়ে লতা উঠেছে টালির চালে; চালার ওপর রাশি রাশি শুকনো ঝরা পাতা-পচা পাতা, গাছের দু-চারখানা মরা ডাল, একটা শুকনো নারকেল; কয়েক জায়গা থেকে টালি খসে পড়েছে । হঠাৎ ঘরের পাশের পুইপাচার কাছে গিয়ে চমকে থমকে দীড়াই বেশ লম্বা একটা কঙ্কাল দেখে! কঙ্কালটির মাথার খুলি ভাঙা । আমার পূর্বপুরুষকে জিজ্ঞাসা করি, “এটা কার কঙ্কাল? কঙ্কালে চোখ স্থির রেখে তিনি বলেন, “আমার কাকার ।” কয়েক পা এগোতেই বারান্দার নিচে দেখতে পাই আরেকটি কঙ্কাল, এটা আগেরটার চেয়ে কিছুটা ছোট । জিজ্ঞেস করি, 'এটা% “আমার জ্যাঠার।' আমার দৃষ্টি পইঠায় প'ড়ে থাকা একটি ইকো আঁকড়ে ধরে। ঘরের উদ্দেশ্যে পইঠায় পা রাখি, আমার পূর্বপুরুষ আঙিনাতেই দীড়িয়ে থাকেন। বারান্দা পেরিয়ে ঘরে ঢোকার মুহূর্তে কয়েকটা চড়ুই আর বুনো কৈতর উড়ে বেরিয়ে যায় ঘর থেকে। মাটির ঘরের ছোট্ট জানালা দিয়ে ঢোকা মোলায়েম আলো ছড়িয়ে আছে সারা ঘরে। দক্ষিণদিকের মেঝেতে তাকাতেই আমি আঁকে উঠি কঙ্কালের স্তুপ দেখে! কোনটার মাথা কোনটা, কোনটার পা বা হাত কোনটা দেখে তা বোঝার উপায় নেই! একটা কষ্কালের বুকের পাজ ভেদ ক'রে রয়েছে জং ধরা তরবারি । আমি ঠায় দীড়িয়ে নিথর চোখে তাকিয়ে থাকি কঙ্কালগুলোর দিকে । আমার হাত নাড়াতে পারি না, পায়ে যেন শিকড় গজিয়ে গেছে, বুঝিবা থেমে গেছে বুকের স্পন্দন! কতোক্ষণ কেটে যায় জানি না, নৈঃশব্দ খান খান ক'রে ডেকে ১১০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।