Saimum
/ 282
📝 Text 📖 PDF

দানার শুভ্র-শীতল তুষার, কোথায় তুষারাবৃত ঘর-বাড়ি আর কোথায়ই-বা শরীর কাপানো উত্তরে শীতল বাতাস? মশারির মধ্যে তীব্র গরমে আমার গায়ের পাতলা গেঞ্জি ভিজে লেপটে রয়েছে শরীরের সাথে, মাথার বা-দিকের চুল ভেজা, গলা-ঘাড়ে প্যাচপেচে ঘাম, কপালে- মুখে ঘাম, ঘামে বালিশ ভিজে চপচপ করছে; অথচ একটু আগেই আমি কিনা তীব্র শীত অবশ্য স্বপ্নের আর কী দোষ, দোষ তো আমার মনের, আমার অদ্ভুতুরে কল্পনাশক্তির! অতিরিক্ত গরম পড়লে মশারির কুগুরির মধ্যে শোবার পর এই অস্বস্তিকর পরিবেশ থেকে মনটাকে সরানোর জন্য ঘামতে ঘামতে কল্পনা করতে থাকি যে আমি আদতেও এই গরম সমতলে নেই, আমি আছি হিমালয়ের পাদদেশের কোনো পাহাড়ি জনপদে, যেখানে-অবিরাম তুষার পড়ে, ঠান্ডা বাতাস হাড় কীপায়, আর আপনা-আপনিই পাওয়া যায় মেঘের নিবিড় স্পর্শ! এমন অবাস্তব কল্পনা করতে করতেই একসময় ঘুমিয়ে পড়ি আমি, তীব্র গরমে আমার ঘুমানোর এ এক মস্ত মহৌধুধ! গ্রীষ্ম কি ভান্বের অসহনীয় গরমের দুপুরেও আমি ইউটিউবে বৃষ্টির শব্দ ছেড়ে দিয়ে অনবরত ঘামতে ঘামতে পড়ি কিংবা কাজকর্ম করি আর ভাবি- আহা, কী বৃষ্টি, কী শীতল বৃষ্টি! জেগে জেগে অমন অতি কাল্পনিক স্বপ্ন দেখছিলাম বলেই হয়তো সেই শান্তিময় টুকরো টুকরো ছবিগুলো ঘুমের মধ্যেও স্বপ্ন হয়ে এসেছে! স্বগ্নটা অলীক হলেও শব্দটা কিন্তু বাস্তব সত্য, যেন শান্তিময় সমতল কিংবা পাহাড়ি প্রকৃতিতে হঠাৎ আবির্ভীত হওয়া কালবৈশাখী! না, এ কালবৈশাখী নয়; সাইমুম, মরুভূমির সাইমুম ঢুকে পড়েছে জল-জঙ্গলের দেশে! বালিশে কান পাতলে শব্দটা আরো তীব্রভাবে আঘাত করে শ্রবণেন্দ্রয়ে; বীভত্স দড়াম দড়াম, পো পৌ আর টুংটাং শব্দের সঙ্গে মানুষের চিকারও স্পষ্ট কানে আসে । শব্দের উৎস এবং উপলক্ষ্য আমার কাছে পরিষ্কার । ভীষণ বিরক্তিকর আর আপত্তিকর হলেও শান্তিময় ঘুমের মাঝে এই শব্দের সাইমুম বাধ্য হয়েই মেনে নিতে হয় আমাকে, আমার মতো আরো অনেককে । অন্ধকারে হাতরে মোবাইলটা হাতে নিয়ে সুইচ অন ক'রে দেখি আড়াইটা বাজে । গরম আর শব্দের তীব্রতায় বিছানায় উঠে বসি। ফ্যানের বাতাস অর্ধেকটাই আটকে দেয় মশারি। মশারি খুলে রাখলে গায়ে বেশ বাতাস লাগে, এমন চটচটে ঘাম হয় না শরীরে । কিন্তু সে উপায় নেই; মা-মেয়ে, খালা-ফুফু, দাদী- নানী, নাতি-নাতনি ইত্যাদি নিয়ে শরীরে হামলে পড়ে লেডি মশার দল। লেডি না ছাই, হতচ্ছাড়ীর দল! হতচ্ছাড়ীর ঝাড় তোদের ডিম নিষেক, বংশগতি ঠিক রাখার জন্য থ্িওনিন নামক আ্যামাইনো এসিড দরকার যা স্তন্যপায়ী প্রাণির রক্তে বিদ্যমান; বেশ ভাল কথা, তা বলে তোরা রাতের বেলা জোট পাকিয়ে কামড়াতে আসবি, মানুষকে ঘুমোতে দিবি নে! হতচ্ছাড়ীর ঝাড় তোদের তো সকাল আটটায় ক্লাস ধরতে হয় না, তোরা কী ক'রে বুঝবি গরমে সারারাত না ঘুমিয়ে সকাল আটটায় ক্লাসে যাওয়ার কষ্ট! ওরাতে গরমে ঘুমাতে পারি না, এরাতে যাও-বা একটু ঘুমাই আজ থেকে তারও পোয়া বারো; শুরু হলো মাঝরাত্তিরে শব্দ ১১ ইস্টিশন ইবুক

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.