Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

একজন শীর্ণকায় বৃদ্ধ পাগল বিড়বিড় করছিল, আমাদেরকে দেখে সে ছুটে আসে । আমি পেয়ো না, ওর নাম রইচউদ্দিন, ও কাউকে আঘাত করে না, শুধু প্রশ্ন করে। 'লা ইল্লাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইল্লাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ । হয় রইচউদ্দিন শিশুর মতো উৎফুল্ন হয়ে হাততালি দিতে দিতে নাচতে থাকে, তয় বলে পারি না, পারছি, পারছি! তার মাথায় জটা পাকানো ধুলো মলিন চুল, মুখে সাদা দাড়ি-গৌফ; গায়ে কালি-ঝুলি মাখা ময়লা চাদর, পরনেও লুঙ্গির মতো ক'রে পরা ময়লা ধুতি । দাতগুলো কালচে, হাত-মুখের ত্বক রুক্ষ । নাকটা ডানদিকে কিছুটা বাকানো। অল্পক্ষণ পরই নাচ থামিয়ে হাসি বন্ধ ক'রে খুব গন্ভীরভাবে জিজ্ঞেস করে, “আল্লাহ্‌রে দেখিছো, আল্লাহ্‌? দু-দিকে মাথা নাড়ি, “না, দেখি নাই ।' 'আল্লাহ্‌*র কাছে বিচার দেব, বিচার ।” আকাশের দিকে আঙুল তোলে, “ওই সাত আসমানের ওপর থেকে যেদিন আল্লাহ্‌ নেমে আসবে এই ঘরে, সেদিন তার কাছে বিচার দেব ।' 'কীসের বিচার দেবেন আপনি? “কেন জানো না? আল্লাহ্র লোকজন এসে আমার বাবাকে বলি দিলো, তারপর মূর্তি ভাঙতে ভাঙতে বললো যে এই মাটির মুর্তিতে আল্লাহ্‌ থাকে না, আল্লাহ্‌ থাকে সাত আসমানের ওপরে । তারপর তারা মন্দির ভেঙে এখানে আল্লাহ্‌র ঘর বানালো । সেই থেকে বসে আছি আল্লাহ'র অপেক্ষায়, কিন্তু আল্লাহ্র ঘরে আল্লাহ্‌ আর এলো না। বৃষ্টির সময় আমি আল্লাহ'র ঘরে ঢুকলেই আমাকে মেরে বের ক'রে দেয়। আমি ওদের কতো বলি যে আমাকে থাকতে দাও, আল্লাহ্‌ এলেই আমি বাইরে গিয়ে শোব, ওরা শোনে না, আমাকে মেরে বের ক'রে দেয়। এই ঘরে কতো মানুষ আসে নামাজ পড়তে, কিন্তু আল্লাহ'র ঘরে আল্লাহ্‌ কেন আসে না, কেন আসে না? আল্লাহ'র কাছে বিচার দেব, বিচার... বলতে বলতে চ'লে যায় রইচউদ্দিন, আমরাও সামনের দিকে পা বাড়াই । আমার পূর্বপুরুষ বলেন, “ওর বাবা এখানকার মন্দিরের পুরোহিত ছিলেন । ওর সামনেই তাকে জবাই করেছিল শাহ্‌ জালালের মুরিদরা। এরপর ওর পরিবারের অন্যদেরকেও হত্যা করেছিল। আমার সাথেই ওকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়েছিল শাহ্‌ জালাল । কিন্তু তারপর থেকেই ও পাগল হয়ে ১০৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।