হিন্দু আর বৌদ্ধদের কাছ থেকে খারাজ এবং জিজিয়া কর বাবদ ফসলের চার ভাগের তিন ভাগই নিয়ে নিলে কখনো আধপেটা খেয়ে কখনোবা না খেয়ে দিন কেটেছে তাদের। মন্দিরের সাথে সাথে হিন্দুদের পাঠশালা এবং বৌদ্ধদের বিহার ধ্বংস ক'রে তার জায়গায় গ'ড়ে তুলেছে মক্তব আর মাদ্রাসা, হিন্দু এবং বৌদ্ধ ছেলে-মেয়েরা বিদ্যা-শিক্ষা লাভ করবে কোথায়? । দরিদ্র হিন্দু আর বৌদ্ধরা তো বটেই, অপেক্ষাকৃত ধনীরাও খারাজ আর জিজিয়া কর দিতে গিয়ে নানা রকম অপমানের শিকার হয়। সামর্থ থাকলেও কোনো হিন্দু বা বৌদ্ধ মূল্যবান পোশাক প'রে বা ঘোড়ায় চ'ড়ে কর দিতে আসতে পারে না, অতি সাধারণ পোশাক পরিধান ক'রে তাদেরকে পায়ে হেটে আসতে হয়। কর আদায়কারী ব'সে থাকে আর কর প্রদানকারী থাকে দীড়িয়ে। এরপর কর আদায়কারী তার ঘাড় ধ'রে ঝাকি দিয়ে বলে, “জিজিয়া পরিশোধ কর।” জিজিয়া পরিশোধ করার পর তার মাথার পিছনে চড় মেরে তাকে কুকুরের মতো তাড়িয়ে দেয়। অন্য নব্য মুসলমানরা তখন উল্লাস করে, হাসে । খারাজ প্রদানের সময় যদি কোনো আদায়কারীর মনে হয় যে খারাজ দাতার মুখে সে থুথু দেবে, তখন খারাজ দাতাকে মুখ হা করতে হয় আর আদায়কারী তার মুখে থুথু দেয়। অনেক সময়ই দেখা যায় যে কর আদায়কারী অতীতে চোর-ডাকাত ছিল, নয়তো নিচুজাতের কোনো দরিদ্র কারিগর ছিল, যে হয়তো একদা কর প্রদানকারীর বাড়িতে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতো; কিন্তু পরে তারাই নিপীড়ন করতে আরম্ত করে পূর্বের মালিককের ওপর । কারো সাথে কোনো বিষয়ে পূর্ব শত্রুতা থাকলে তার ওপর অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। বিধর্মীদের ওপর এইসব অত্যাচার করা নাকি সুন্নত, এইসব অবমাননা এবং অপমানজনক কাজ ওরা করে অন্য ধর্মকে হেয় আর ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য । মুসলমানরা । হিন্দু কিংবা বৌদ্ধ মহাজনের কাছ থেকে খণ নেওয়ার পর এই খণ যাতে শোধ না করতে হয় সে-জন্য তারা কাজীর কাছে গিয়ে মিথ্যা অভিযোগ করে যে মহাজন নবী এবং ইসলাম ধর্মকে গালিগালাজ করেছে। এই ধর্মীয় অবমাননার কথা শুনে ক্ষিপ্ত মুসলমানরা মহাজনের ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়িতে লুঠপাট চালায়, মারধর করে, তারপর খতনা ক'রে কলেমা পড়িয়ে তাকে মুসলমান বানায়। এইরকম নানাবিধ ধময়ি, অর্থনৈতিক এবং সামাজিক নিপীড়ন-নির্যাতনের ফলে অনেকে বাধ্য হয়েই ইসলাম গ্রহণ করে ।' শুনতে শুনতে আমার অতীত-বর্তমান একাকার হয়ে যায়, আমি হতবাক হয়ে যাই এই ভেবে যে মধ্যযুগের মুসলমানদের এই সব কৌশল একবিংশ শতাব্দীর বাংলাদেশী মুসলমানরা এখনো কি অবলীলায় প্রয়োগ করছে! ২০১২ সালে একজন বৌদ্ধ ধর্মাবলম্বীর বিরুদ্ধে চট্টথামের পটিয়াসহ আরো কিছু জায়গায় অসংখ্য বৌদ্ধমন্দির এবং বৌদ্ধপল্লীতে হামলা ১০৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।