ভক্তি-শ্রদ্ধার কতোরকম দৃশ্য; অথচ তারা জানেও না যে যাকে তারা এতো ভক্তি-শরদ্ধা করছে, তারই হাতে নির্যাতিত, খুন এবং ধর্মান্তরিত হয়েছে তাদেরই পূর্বপুরুষেরা; সন্ত্রম হারিয়েছে কুলনারীরা। আমার চোখের সামনে ভাসে সিলেট শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । যে সুফি একজন গৌড়া-ধর্মান্ধ-হিংস্র মুসলিম, যে সুফি ইসলামের সাম্রাজ্য বিস্তারে অন্তর হাতে তুলে নিয়েছিল, যে সুফি ইসলামী শিক্ষা ব্যতিত অন্য কোনো শিক্ষার কথা ভাবতেও পারে নি; তার নামেই প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়! দেশের প্রধান আন্তর্জাতিক বিমান বন্দরের নামকরণও হয়েছে তারই নামে! হায়রে ইতিহাসের গায়ে পরিহাসের কী নিষ্ঠুর আলখাল্লা! বুকে ব্যথার ভারে দু'জনেই মৌন, অনেকক্ষণ পর আমার পূর্বপুরুষ কানাই মণ্ডল অথবা কলিমুদ্দি বলেন, “শাহ্ জালাল সাতশো জিহাদি সঙ্গে নিয়ে ভারতে এসেছিল ইসলামী জিহাদে অংশ নেবার জন্য । কোনো সাধু উদ্দেশ্য তার ছিল না। তারও অনেক বছর আগে সুলতান মুহাম্মদ ঘোরীর বাহিনীর সাথে ভারতে এসেছিল সুফিসাধক খাজা মঈনুদ্দিন চিশ্তী ৷ উদ্দেশ্য ছিল ভারতীয়দের বিরুদ্ধে জিহাদে অংশ নেওয়া । দিল্লী এবং আজমীরের শাসক তখন হয় ঘোরী। কিন্তু ব্যাপক ক্ষয়-ক্ষতি এবং প্রাণহানি সত্তেও দয়ালু রাজা পৃথ্থীরাজ ঘোরীকে সসম্মানে মুক্তি দেন। বিশ্বাসঘাতক ঘোরী সংগঠিত হয়ে পরের বছর পুনরায় দিল্লী এবং আজমীর আক্রমণ করে । তরাইনের এই দ্বিতীয় যুদ্ধে ঘোরীর কাছে পরাজিত হয়ে বন্দী হন পৃথ্বীরাজ ৷ বেঈমান ঘোরী পৃথ্বীরাজের চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করে। খাজা মঈনুদ্দিন চিশ্তী অন্ত্রহাতে ঘোরীর পক্ষে জিহাদে অংশগ্রহণ করে। এরপর সে আজমীরের আনাসাগর সরোবরের কাছে আস্তানা গ'ড়ে তোলে এবং আশপাশের প্রচুর হিন্দুকে জোরপূর্বক ইসলামে দীক্ষিত ও তাদের মন্দির ধ্বংস করে। সে যখন জানতে পারে যে গরু খেলে হিন্দুদের জাত যায়, তখন থেকেই সে এক হিন্দু মন্দিরের সামনে প্রতিদিন একটি ক'রে গরু জবাই করা শুরু ক'রে হিন্দুদেরকে অপমান এবং ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য। বখতিয়ার খলজীর বঙ্গ বিজয়ের পর এসেছিল আরেক সুফি শেখ জালালুদ্দিন তাবরিজী, পান্দুয়ার (মালদাহ) দেবতলায় একটি মন্দির ধ্বংসের পর সেখানে খানকাহ্ নির্মাণ ক'রে প্রচুর হিন্দু এবং বৌদ্ধকে জোরপূর্বক ইসলামে দীক্ষিত করে সে। সুফিরা কোথাও অস্ত্র হাতে সরাসরি জিহাদে অংশ নিতো আবার কোথাও পিছনে থেকে মুসলিম শাসকদের ইন্দন জোগাতো বিধর্মীদের মন্দির-উপসনালয় ধ্বংস ক'রে তাদেরকে ইসলামে দীক্ষিত অথবা হত্যা করার জন্য । কোথাও ইসলামের বিজয়ের খবর পেলে তারা ১০৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।