এরপর তারা আমাদের পল্লীতে আক্রমণ করে । বাড়ি-ঘর আগুন জ্বালিয়ে দেয়, দাউ দাউ ক'রে জ্বলে সারা পল্লী; মানুষের চিৎকার, কান্নাকাটি, আহাজারিতে ভারি হয়ে ওঠে বাতাস। পুরুষদেরকে নির্মমভাবে হত্যা করে ওরা; আর নারী-শিশু-বালকদের করে বন্দী, আমাকেও রক্ষা করে। আর যারা পালাতে পারে না, তারা মুসলিম বাহিনীর হাতে কচুকাটা হয়! এরপর আমাদেরকে বন্দী ক'রে যেখানে নিয়ে যায় সেখানে আগে থেকেই আমার মতো অনেক কিশোর, শিশু, নারী আর কিছু পুরুষ ছিল। আমার মতো যারা আহত ছিল, তাদের ক্ষতস্থানে লতাপাতার ওষুধ লাগিয়ে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। আমাদেরকে জানানো হয় ইসলাম গ্রহণ করলে আমরা প্রাণে বাচতে পারবো, অন্যথায় আমাদেরকে হত্যা করা হবে। পরদিনই আমাদের মুসলমান হিসেবে দীক্ষিত করা হয়। ইসলামে ধর্মান্তরিত বহু মহিলাকে যোদ্ধারা নিজেদের মধ্যে ভাগ ক'রে নেয়, তাদের সর্বনাশ করে, গর্ভে বাচ্চা উত্পাদন করে । আরো অনেকের মতোই ইসলাম ধর্ম গ্রহণ ক'রে প্রাণে বেঁচে যাই আমি; কানাই মগ্ডল থেকে হই মোহাম্মদ কলিমুদ্ি | মন্তক ধড় থেকে ছিনন হয়েছিল, তার কাছেই আমরা কলেমা প'ড়ে ইসলামে দীক্ষিত হই; তখনই জানতে পারি যে তিনিই শাহ্ শাহজালাল সেদিন একসঙ্গে বহু মানুষকে ইসলামে দীক্ষিত করা হয়, তাই কাউকেই খতনা করা হয় নি; শুধুমাত্র শেখানো কলেমা মুখে মুখে বলেই আমরা মুসলমান হই; আমরা কেউ শুদ্ধভাবে কলেমা উচ্চারণ করতেও পারি নি! এ পর্যন্ত বলে তিনি ছলছল চোখে উদাসীন দৃষ্টি আকাশে ভাসিয়ে কিছুক্ষণ মৌন থাকেন, ধর্মাবলম্বী, আমার উত্তরপুরুষেরা খতনা করা মুসলমান, মাঝখানে আমি এক হতভাগ্য পুরুষ_খত্নাবিহীন মুসলমান; আমিও সনাতন ধর্মাবলম্বী ছিলাম জীবনের প্রথম বারো বছর। আমি এক অভিশপ্ত মানুষ, আমি আমার পূর্বপুরুষ এবং উত্তরপুরুষ থেকে বিচ্ছিন্ন; মুসলমান হওয়ার পর থেকে আমি পূজাপার্বণ করতে পারি নি, আবার ঠিকমতো নামাজপড়া-কলেমা পড়াও শিখতে পারি নি! আমি নিঃসঙ্গ । সারাজীবন আমি কেবলই এইসব প্রশ্নের উত্তর খুজে বেরিয়েছি-আমার জীবনেই কেন এমন দুর্ঘটনা ঘটলো, কেন আমাকেই এতো রক্তপাত- স্বজনের মৃত্যু দেখতে হলো, আমার আগের কিংবা পরের কোনো পুরুষের ক্ষেত্রে কেন এমন দুর্ঘটনা ঘটলো না? তিনি উদাস হয়ে তাকিয়ে থাকেন শুন্যে, আমি ঝাপসা চোখে স্তব্ধ হয়ে ব'সে থাকি । আমার জালালের মাজার, অসংখ্য ভক্তের ভিড়; তাদের মানত করা, মোমবাতি-আগরবাতি প্রজ্বলন, ১০৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।