Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

দু'জনে পাশাপাশি হেটে গিয়ে ঘাসের ওপর বসি। তিনি সুরমার বুকে দৃষ্টি ছুড়ে দিয়ে কিছুক্ষণ নীরব থাকার পর বলতে শুরু করেন, “তখন আমাদের শ্রীহট্টের রাজা ছিলেন গৌরগোবিন্দ। গৌড়ের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ'র নির্দেশে তার ভাতিজা সিকান্দার খান গাজী দু-বার আমাদের রাজ্যে হামলা চালায়, রাজ্যের কিছু ধন-প্রাণের ক্ষয়ক্ষতি হলেও হামলাকারীরা দু-বারই পরাজিত হয় আমাদের রাজ্যের সৈন্যবাহিনীর কাছে। সুলতানের নাসিরুদ্দিনের পক্ষে জিহাদ করতে শ্রীহট্টে আসে শেখ শাহ্‌ জালাল। দু-পক্ষে তুমুল যুদ্ধ হয়। চারিদিকে খবর রটে যায় যে সুলতানের পক্ষে যুদ্ধ করতে দিল্লী থেকে শেখ শাহ্‌ জালাল নামে অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন যোদ্ধার নেতৃত্বে একদল দুর্ধর্ষ যোদ্ধা এসেছে, যাদের পরাজিত করা অসম্ভব; রাজা গৌরগোবিন্দের সৈন্যদেরকে তারা কচুকাটা করছে! রাজ্যের পরাজয় আসন্ন ভেবে অনেকেই তখন পরিবার-পরিজন নিয়ে ধর্ম এবং জীবন বাচাতে পালিয়ে যেতে শুরু করে আসাম আর কামরূপের জঙ্গলের দিকে, অনেকে শ্রীহট্ট ছেড়ে অন্য কোথাও । আবার অনেকেই রয়ে যায় এই আশায় যে আগের দু-বার সুলতানের বাহিনী পরাজিত হয়েছে, নিশ্চয় এবারো হবে। এই আশায় বুক বেঁধে আমাদের পরিবারও শ্রীহট্টে থেকে যায়। আমার তখন বারো বছর বয়স। এক সন্ধেয় বাবার সাথে হাট থেকে ফিরছি, আমাদের পল্লীর কাছাকাছি চ'লে এসেছি। বাবার মাথায় দ্রব্যসামগ্ত্রীর ধামা। আমার হাতে এক ঠোঙা মিঠাই, আমি মনের আনন্দে মিঠাই খেতে খেতে বাবার পাশে পাশে হাটছি। হঠাৎ ধুলো উড়িয়ে পিছন থেকে ধেয়ে আসে একদল অশ্বারোহী সৈন্য! ভয়ে আমার হাত থেকে পণড়ে যায় মিঠাই, বাবার মাথা থেকে দ্রব্যসামগ্রীর ধামা! দৌড়ে পালাবার আগেই তারা আমাদের ধ'রে ফেলে । সর্দার গোছের একজন বাবাকে কোপ দিতে গেলে আমি ভয়ে বাবাকে জড়িয়ে ধরি, বাবা আর আমি দু'জনেই হুড়মুড়িয়ে মাটিতে প'ড়ে যাই । পণ্ড়ে যাবার সময় তরবারি'র ডগা আমার বাম বাহুর মাংস কেটে বেরিয়ে যায়। গলগল ক'রে রক্ত বেরোতে থাকে আমার কাটা বাহু থেকে। একজন সৈন্য আমার চুলের মুঠি ধ'রে বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নেয়, বাবা আমাকে আঁকড়ে ধরতে গেলে সে বাবার বুকে লাথি মেরে পুনরায় বাবাকে ধুলোর মধ্যে ফেলে দেয়। তারপর সর্দার গোছের লোকটি ঘোড়া থেকে নেমে তার হাতের তরবারি দিয়ে এক কোপে বাবার ধড় থেকে মস্তক আলাদা ক'রে ফেলে, ছিন মস্তক ধুলোর মধ্যে লুটিয়ে পড়ে আর ধড়টা আছাড়ি-পিছাড়ি করতে থাকে! আমি আর্তচিৎকার ক'রে উঠায় একজন সৈন্য আমার উদ্দেশে তরবারি তুলতেই বাবার খুনি হাতের ইশারায় থামার ইঙ্গিত ক'রে দুর্বোধ্য ভাষায় তাকে কিছু বলায় আমার মন্তকটি আর ধুলোয় লুটায় না। ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।