Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমি দ্রুত তাকে জাপটে ধরি। তিনি আমাকে জড়িয়ে ধ'রে ডুকরে কেদে ওঠেন আর কান্না বেশ কিছুক্ষণ আমি তাকে বুকের সাথে জড়িয়ে ধ'রে রাখি । তারপর তিনি নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখ-মুখের জল মোছেন। কিছুটা শান্ত হ'লে বলি, “আমি সত্যটা আপনার কাছ থেকে জানতে চাই।' তিনি তার বাম বাহুর দাগটি দেখিয়ে বলেন, “দেখ, এটা তরবারির কোপের দাগ । আমি দাগের ওপর আলতোভাবে হাত বুলাই, “কে কোপ মেরেছিল? তোমাদের শান্তিকামী মহান সুফিসাধক হযরত শাহ্‌ জালাল !? হ্যা, হযরত শাহ্‌ জালাল ।' করতে পারি না। আবার হযরত শাহ্‌ জালাল যে তাকে তরবারির আঘাত করেছে, একথা বিশ্বাস করতে আমার খারাপ লাগে । যে শাহ্‌ জালালের নামে বিশাল মাজার হয়েছে, কোটি কোটি ভক্ত যাকে অহিংস সুফিসাধক জেনে তার মাজারে আসে শ্রদ্ধা জানাতে-মানত করতে, যার সম্পর্কে কেবলই ভাল ভাল কথা শুনেছি এতোদিন, সেই সুফিসাধক হযরত শাহ্‌ জালাল হাতে তরবারি তুলে নিয়েছিলেন! আঘাত করেছিলেন আমারই পূর্বপুরুষকে! “তবে যে হযরত শাহ্‌ জালাল সম্পর্কে শুনতে পাই-তিনি অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ ছিলেন, দয়ালু ছিলেন, তার মুখে ইসলামের সাম্যবাদের কথা শুনে সাধারণ মানুষ মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? “সব মিথ্যে কথা, বানানো কথা । শাহ্‌ জালাল তো বাংলা ভাষা জানতেনই না, তাহলে তিনি কি ক'রে ইসলামের সাম্যবাদের কথা ব'লে মানুষকে প্রভাবিত করবেন? পারস্য এবং আরব বলতেন না। ভারতীয় ভাষাকে তারা ঘৃণা করতেন, ভারতীয় ভাষাকে “জাহিলিয়া ভাষা” বলতেন । অন্যদিকে শ্রীহট্টের সাধারণ মানুষও আরবি-ফারসি ভাষা বুঝতো না । তাহলে তারা কি ক'রে শাহ্‌ জালালের কথায় মুগ্ধ হবে! রাস্তার পাশের সবুজ ঘাস দেখিয়ে আমি তাকে বলি, “চলুন, ওখানে গিয়ে বসি । আমি শুনতে চাই সেসব কথা ।” ১০২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।