আমার মাথায়-মুখে-বুকে-কীধে হাতের গ্নেহস্পর্শ বুলিয়ে বলেন, 'কেঁদো না।' আমি এতোক্ষণে নিশ্চিত হই যে তিনি বোবা নন, কথা বলতে পারেন। কিছুটা অভিমানের সুরে বলেন, এতোকাল পর এই প্রথম আমার কোনো উত্তরপুরুষ তার পূর্বপুরুষের কথা ভাবলো! “এর আগে আর কেউই ভাবেন নি? না, ভাবে নি। আমার উত্তরপুরুষেরা তাদের পূর্বপুরুষের কথা কখনো ভাবে নি, ভাবার চেষ্টাও করে নি। ওরা কেবল ওদের সৃষ্টিকর্তা, নিজের আর পরিবারের জীবন্ত মানুষগুলোকে নিয়েই ব্যস্ত থেকেছে। কিন্তু যাদের ত্যাগ আর লড়াই-সংগ্রামের ফসল ওরা, সেই পূর্বপুরুষদের কথা কখনোই ওদের মনে স্থান পায় নি। যেন ওদের কোনো পূর্বপুরুষ ছিল না, ওরাই ওদের বংশের গোরাপত্তন করেছে! অনেক বেশরিয়তী কর্ম ক'রেও প্রতিনিয়ত সহি মুসলমান হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে। তুমি কেন পূর্বপুরুষদের সন্ধান করছো? আমার মধ্যে বিদ্যমান। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি আমার সেইসব পূর্বপুরুষদের, যারা জীবনের ঘাত-প্রতিঘাত সহ্য করে, অনেক লড়াই-সংগ্রাম ক'রে জীবনটাকে টেনে নিয়ে গিয়েছিলেন মৃত্যু অবধি ।' স্বজনের উত্তরপুরুষকে, যারা শ্রীহট্ট থেকে পালাতে পেরেছিল, যাদেরকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হতে হয় নি। কিন্তু কি নির্মম পরিহাস, দীর্ঘকালব্যাপী একই রক্তের একটি ধারা আরেকটি ধারাকে হত্যা করছে! হায়, আমার উত্তরপুরুষেরা আজ ইতিহাস বিস্মৃত, শিকড়চ্যুত ! “আপনার স্বজনেরা পালিয়েছিল কেন? না পালালে যে আমার আরো অনেক স্বজনের মতো হয় ওদেরকে তরবারির আঘাতে মরতে হতো, নয়তো আমার মতো ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো ।' “তরবারি! আমি তো শুনেছি ভারতবর্ষে, বিশেষত বঙ্গে শান্তিপূর্ণভাবে ইসলামের প্রসার ঘটেছে; সুফিদের অলৌকিক ক্রিয়া, তাদের মুখে ইসলামের সাম্য ও ভ্রাতৃতের কথা, শান্তির বার্তা শুনে মানুষ মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে! আমার এই কথায় নিমেষেই তার চোখ-মুখের ভাষা বদলে যায়, উত্তেজনায়-আক্রোশে দু- হাতে নিজের মাথার চুল টানতে থাকেন, তারপর ভগ্ন মন্দিরের দেয়ালে পরপর সজোরে কথা!? ১০১ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।